২০২৫ আইপিএল শুরুর আগেই ২০২৪ এই বসবে মেগা নিলাম এর আসর। বিশ্বের সবথেকে জনপ্রিয় লিগের মধ্যে একটি অন্যতম হলো ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) । তবে ২০২৫ আইপিএল এর ২০২৪ এর যে মেগা নিলামের আসর তা কোথায় অনুষ্ঠিত হতে চলেছে সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে বিগত বারের সময়সূচি গুলি বিবেচনা করে যেমনটা অনুমান করা হচ্ছে বছর শেষেই বসতে চলেছে আইপিএল এর মেঘা নিলামের আসর।
বিশ্ব তথা ভারতের একটি জনপ্রিয় লিগ হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। জানা গেছে এই লিগের ১৮তম সংস্করনের এই মেঘা নিলামের দিন এগিয়ে আসছে। তবে শুধু বিদেশের মাটিতেই এই নিলাম অনুষ্ঠিত হতে চলেছে বলে খবর। এর আগে শেষবার দেশের মাটিতে আইপিএলের নিলামের আসর বসেছিল ২০২২ সালে, বেঙ্গালুরুতে। এরপর বাকি সমস্ত নিলামের আসর বসেছে বিদেশের মাটিতে। সূত্রের খবর ২০২৫ সালের আইপিএল এর জন্য যে মেগা নিলাম এর আসর ২০২৪ এ বসতে চলেছে তার সম্ভবত লন্ডন বা সংযুক্ত আরব আমির শাহিতে হতে পারে বলে খবর।
সম্ভবত নভেম্বরের ১৬ ও ১৭ কিংবা ডিসেম্বরের ১৫ ও ২০ তারিখের মধ্যেই হতে পারে এই নিলাম। আইপিএল এর গভর্নর কাউন্সিলের সদস্যদের মধ্যে তা নিয়েই চলছে আলোচনা। বিশেষ করে নিলামের ভেন্যু কোথায় ঠিক হবে সে নিয়েই চলছে কথাবার্তা। বোর্ডের তরফ থেকে এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। সিদ্ধান্ত চূড়ান্ত হলে ১০ ফ্রাঞ্চাইজিকেই কয়েক সপ্তাহের মধ্যেই জানিয়ে দেওয়া হবে। তবে বিদেশের মাটিতে যদি এই মেগা নিলামের আসর বসে তাতে অবাক হওয়ার কিছু নেই। তবে পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে অনুমান করা যায় দুবাইয়ের মাটিতেই বসতে চলেছে এবারে নিলামের আসর।



