মারাদোনার বিশ্বকাপ জয়ের জার্সি এবার নিলামে উঠল, দাম কত উঠেছে জানেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মেক্সিকোয় ১৯৮৬ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচের প্রসঙ্গ উঠলেই ভেসে ওঠে দিয়েগো মারাদানোর হাত দিয়ে ‘হ্যান্ড অব গড’ গোল করার সেই দৃশ্য। সেই ম্যাচে ফুটবল রাজপুত্র যে ১০ নম্বর জার্সি পরে খেলেছিলেন, এ বার তা নিলামে উঠছে!

আরও পড়ুনঃ শিক্ষক নিয়োগে চাকরি পিছু ১০ লক্ষ টাকার লেনদেন, FIR করে তদন্তে নামল ED

তবে ইংল্যান্ড ম্যাচের জার্সি ৯০ লক্ষ ডলারে বিক্রি হয়ে গেলেও ১৯৮৬ বিশ্বকাপ ফাইনালে খেলা মারাদোনার জার্সি থেকে খুব বেশি দরের আশা করছেন না নিলামের সংগঠকরা। নিলাম শুরুর আগে যে দু’জন ক্রেতা এখনও পর্যন্ত ’৮৬-র বিশ্বকাপ ফাইনালের জার্সি কেনার জন্য আগ্রহ দেখিয়েছেন, জানা যাচ্ছে তাতে এখনও পর্যন্ত দর উঠেছে প্রায় ১৫ হাজার ডলারের কাছাকাছি।

1 29

নিলামটি যারা পরিচালনা করছেন, সেই জুলিয়েনের তরফে বলা হয়েছে, বিশ্বকাপ জেতার পর মারাদোনা জার্সিটি উপহার দিয়েছিলেন প্রয়াত সাংবাদিক হোসে মারিয়া মুনিয়েজকে। জার্সির বুকে মারাদোনার সই-সহ লেখা রয়েছে, “আমার ভালবাসা নিও।” তবে আপাতত মাত্র ১৫ হাজার ডলার দর উঠলেও সংগঠকরা আশবাদী, শেষ পর্যন্ত হয়তো ৫০-৬০ হাজার ডলার পর্যন্ত উঠবে জার্সির দর।

3 28

তবে শুধু ফাইনালের জার্সিই নিলাম হবে না, এই জার্সিটির সঙ্গে মারাদোনার আরও ১৫টি জার্সি নিলাম হবে। কোনওটি দেশের হয়ে খেলার। কোনওটি ক্লাব ফুটবলের। আজ, মঙ্গলবার দুপুরে শুরু এই নিলাম।
উল্লেখ্য মেক্সিকোয় হওয়া ১৯৮৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চিরশত্রু ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনার।

3 29 2 31

মারাদোনার বিশ্বকাপ জয়ের জার্সি এবার নিলামে উঠল, দাম কত উঠেছে জানেন?

বদলার প্রেক্ষাপট যেন হাতের মুঠোয় পেয়ে গিয়েছিলেন মারাদোনা। তাই ভগবানের হাতও আশীর্বাদ হয়ে রাজপুত্রের কপালে পরিয়েছিল জয়-টিকা। ওই ম্যাচেই ইংল্যান্ডের আট জন ফুটবলারকে কাটিয়ে গোল দিয়ে বিশ্বকে তাক লাগিয়েছিলেন কিংবদন্তি। শেষ পর্যন্ত নিলাম থামে ৯০ হাজার ডলারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন