নজরবন্দি ব্যুরোঃ ১২ জন রাজ্যসভার সাসপেণ্ড নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকাজুন খাড়গের ডাকা বৈঠকে আগেই অনুপস্থিত থাকার কথা জানিয়েছিল তৃণমূল। শধুমাত্র তৃণমূল নয়, সেই বৈঠকে অনুপস্থিত সপা, শিবসেনা এমনকি জনতা দল সেকুলার।
আরও পড়ুনঃ TMC: পরবর্তী ওয়ার্কিং কমিটির বৈঠক দিল্লীতে, বড়সড় পরিকল্পনা তৃণমূলের
সূত্রের খবর, কংগ্রেসের তরফে বৈঠক ডাকার পর আলাদা করে অকংগ্রেসি দলগুলির সঙ্গে কথা বলে তৃণমূল। এরপরেই বিরোধী দলের বৈঠক বয়কট করেছেন তাঁরা। এমনিতেই উত্তরপ্রদেশ নির্বাচনের দিকে তাকিয়ে অখিলেশ যাদব আগেই ঘোষণা করেছেন তিনি কংগ্রেসের সঙ্গে জোটে রাজি নয়। বরং বিরোধী জোটের নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় -কেই দেখতে চান তিনি। একই পথ অবলম্বন করেছে জেডিএস।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন টিআরএস এবং আম আদমি পার্টি। এদিন রাহুল গান্ধীর নেতৃত্বে চলে বৈঠক। বৈঠকে স্থির হয় ১২ জন রাজ্যসভার সদস্যকে সাসপেণ্ড করার পর কী হবে বিরোধীদের রণনীতি। শুধুমাত্র রাজ্যসভা নয়, লোকসভাতেও এর প্রতিবাদ জানাতে চলেছেন বিরোধীরা। বেলা ১২ টা নাগাদ রাজ্যসভার চেয়ারপার্সনের সঙ্গে বৈঠক রয়েছে বিরোধী দলের নেতাদের। শধুমাত্র তৃণমূল নয়, একই ইস্যুতে বিরোধীরা সরব হলেও ঐক্যতায় চিড় ধরতে শুরু করেছে।
#WATCH Opposition parties meet at the Parliament to discuss future strategy after suspension of 12 Rajya Sabha MPs for the remaining part of the Winter session.
Congress MP Rahul Gandhi present in the meeting pic.twitter.com/oF7JMSgB9H
— ANI (@ANI) November 30, 2021
অন্যদিকে, বাদল অধিবেশনে সংসদে বিশৃঙ্খলা তৈরির জন্য শীতকালীন অধিবেশনে ১২ জন সাংসদকে সাসপেণ্ড করেছে সরকার। পরিষদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর কথায় যদিও ওই ১২ জন রাজ্যসভার সাংসদ ক্ষমা চান তাহলে তাঁদের সাসপেনশন তুলে নেওয়া হতে পারে। বিরোধী সূত্রের খবর একযোগে রাজ্যসভা বয়কট করতে চলেছেন তাঁরা।
শধুমাত্র তৃণমূল নয়, কংগ্রেসের সঙ্গে বিরোধী জোটে রাজি নয় অন্যান্যরাও!
তিনি ট্যুইট করে আরও জানিয়েছেন, চলতি অধিবেশনে একাধিক বিল নিয়ে আলোচনা হতে পারে। সরকার সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত। তাই সংসদের অন্দরে সমস্ত সদস্যদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার আর্জি জানিয়েছেন। একমাত্র রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইলেই সাসপেনশন তুলে নেওয়া হতে পারে।



