নজরবন্দি ব্যুরোঃ প্রদীপ নয় অধীর কে চাই প্রদেশ সভাপতির পদে। সোনিয়া কে চিঠি মান্নানের। কয়েকদিন আগে প্রয়াত হয়েছেন কংগ্রেসের বর্ষীয়ান নেয়া সোমেন মিত্র। প্রদেশ কংগ্রেসে শোকের আবহ কাটেনি এখনও পাশাপাশি মৃত্যুর পর প্রায় ২৫ দিন অতিবাহিত হলেও এখনও প্রদেশ সভাপতির আসনটি শূন্য রয়েছে। কংগ্রেস হাই কম্যান্ড এখন পর্যন্ত কাউকে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে মনোনীত করেনি। কংগ্রেসের একটা অংশের দাবি প্রদেশ সভাপতি করা হোক প্রদীপ ভট্টাচার্য কে।
আরও পড়ুনঃ শুরু হচ্ছে অধিবেশন। অ্যান্টিজেন টেস্টে পাশ করলে তবেই প্রবেশ বিধানসভায়।
হাইকমাণ্ডের কাছে সেই খবর থাকলেও এখনও কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি। এদিকে অধীর চৌধুরী কে প্রদেশ সভাপতির পদে চেয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী কে চিঠি লিখলেন বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান। সোনিয়া গান্ধীকে তিনি অনুরোধ করেছেন অধীর চৌধুরী কে রাজ্য কংগ্রেসের সভাপদি পদে বসানোর জন্যে।
অন্যদিকে প্রদীপ অনুগামীরা চাইছেন প্রদেশ সভাপতি হোন তিনি। সভাপতি হওয়ার ইচ্ছা রয়েছে প্রদীপ ভট্টাচার্যেরও। সেই কারনে দিল্লীর মাটি কামড়ে পড়ে রয়েছেন তিনি। কিন্তু তৃণমূল বিরোধী মহলের যুক্তি, প্রদীপ ভট্টাচার্য তৃণমূলের সমর্থনে রাজ্যসভার সাংসদ হয়েছেন। তাই তিনি সভাপতি হলেই চেষ্টা করবেন তৃনমূলের সাথে জোট করতে। তাই তৃণমূলের সাথে যাতে কোন ভাবেই জোট সম্ভাবনা না তৈরী হয় সে কারনেই প্রদীপ কে আটকাতে সোনিয়া গান্ধীর দ্বারস্থ হয়ছেন মান্নান।
আব্দুল মান্নানের কথায়, “যাঁর জনসমর্থন রয়েছে, এমন নেতাকেই প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব দেওয়া হোক। এ ব্যাপারে অধীর চৌধুরীই হবেন যোগ্য নেতা।” পাশাপাশি তিনি দলের সুপ্রিমোর কাচ্ছে আর্জি জানিয়েছেন অধীর বাবুকে একসাথে লোকসভায় কংগ্রেস নেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতি দুটি দাইত্ব পালন করতে দেওয়া হোক।



