নজরবন্দি ব্যুরোঃ গতকাল প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে মানিক ভট্টাচার্যকে সরানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন তিনি। ডিভিশন বেঞ্চে বড় ধাক্কা অপসারিত মানিকের। জরুরী ভিত্তিতে এদিন শুনানি সম্ভাবনা নেই। মামলা গ্রহণ করেছে সুব্রত তালুকদারের বেঞ্চ। বুধবার শুনানির সম্ভাবনা।
আরও পড়ুনঃ railway News: অগ্নিপথ প্রকল্পের জের, আজও বাতিল বেশ কিছু ট্রেন, দেখে নিন এক নজরে
শিক্ষক নিয়োগে চরম দুর্নীতি, পর্ষদ সভাপতিকে সরানোর নির্দেশ হাই কোর্টের। এখনই মাণিক ভট্টাচার্যকে সরানোর নির্দেশ আদালতের। আগামীকাল কাল দুপুর ২টোর মধ্যে সশরীরে হাজিরা দিতে হবে তাঁকে। নতুন সভাপতি পদে নিযুক্তি না হওয়া অবধি সভাপতির পদ সামলাবেন সচিব।
সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ছিল মামলার শুনানি। সেখানেই আদালতের তরফে জানানো হয়েছে, এখনই প্রাথমিক সভাপতির পদ থেকে মাণিক ভট্টাচার্যকে অপসারণ করতে হবে। এই মুহুর্তে পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচি তিনি দায়িত্ব নেবেন। একইসঙ্গে আদালতের তরফে জানানো হয়েছে, মাণিক ভট্টাচার্যকে আগামীকাল সশরীরে আদালতে হাজিরা দিতে হবে। আদালতের যে সমস্ত প্রশ্ন রয়েছে, তার উত্তর দিতে হবে।

কেন সরানো হল মাণিক ভট্টচার্যকে? শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত বেশ কিছু নথি পর্ষদের তরফে আদালতে জমা দেওয়া হয়েছিল। এই নথির খতিয়ে দেখে আদালতের মনে হয়েছে, এই সমস্ত নথি কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। সেকারণে এই সমস্ত নথি পেশ করে আদালতের অবমাননা করা হয়েছে বলে জানান কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সশরীরে হাজিরা দেওয়ার কথা রয়েছে তাঁর।
ডিভিশন বেঞ্চে বড় ধাক্কা অপসারিত মানিকের, আগামীকাল শুনানি

এর আগে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। গত সোমবার তিনি সিবিআইয়ের দফতরে হাজিরাও দেন। এক সপ্তাহের মধ্যেই মানিককে অপসারণের নির্দেশ দেওয়ায় এই মামলা নয়া মোড় নেয়।



