সৃজিতের ‘পদাতিক’-এ এবার মনামী, গীতা সেনের ভূমিকায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বর্ষশেষে চমক দিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। তাঁর পরিচালিত মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’-এ কিংবদন্তি পরিচালকের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। এবার সামনে এল আরও এক নতুন তথ্য। পর্দায় চঞ্চলের বিপরীতে অর্থাৎ মৃণাল সেনের পত্নী গীতা সেনের ভূমিকায় অভিনয় করবেন মনামী ঘোষ।

আরও পড়ুনঃ ‘প্রভাসের কাছে হৃতিক কিছুই নন’, রাজামৌলির মন্তব্যে ফের তোলপাড় বলিউড

২০২৩ সালেই মুক্তি পাবে এই ছবি। চঞ্চল চৌধুরীর বিপরীতে দেখা যাবে মনামীকে। ছবির অফার পেয়ে আনন্দে আত্মহারা অভিনেত্রী। শুরু করে দিয়েছেন ছবির প্রিপারেশনও। অল্প থেকে বৃদ্ধ বয়স অবধি দেখা যাবে তাঁকে। প্রসেস্থিক মেকআপও হবে বলে জানা যায়।

সৃজিতের ‘পদাতিক’-এ এবার মনামী, গীতা সেনের ভূমিকায়

২০১৮ সালের ৩০ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি দেন মৃণাল সেন। সম্প্রতি, মৃণাল সেনের জীবন থেকে অনুপ্রাণিত ছবির ঘোষণা করেন সৃজিত মুখোপাধ্যায়। যা সামনে আসতেই দারুণ উৎসাহিত দুই বাংলার দর্শকেরা।

5 3

বলাই বাহুল্য চঞ্চল চৌধুরীও খুব খুশী। কিছুদিন আগে তাঁর অভিনীত ছবি ‘হাওয়া’ এবং ‘কারাগার’ ওয়েব সিরিজ, ওপার বাংলার পাশাপাশি অত্যন্ত জনপ্রিয় হয় এপার বাংলাতেও। মৃণাল সেনের জীবন ও তাঁর সময়কালকে তাঁর বায়োপিকে তুলে ধরবেন সৃজিত মুখোপাধ্যায়

সৃজিতের ‘পদাতিক’-এ এবার মনামী, গীতা সেনের ভূমিকায়

সৃজিতের ‘পদাতিক’-এ এবার মনামী, গীতা সেনের ভূমিকায়

টলিপাড়া সূত্রে শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে জানুয়ারির মাঝামাঝি থেকেই ছবির শ্যুটিং হবে। ‘পদাতিক’ প্রযোজনা করছেন ফিরদৌসুল হাসান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন