Mamata Banerjee: মমতার তৈরি ‘জয় বাংলা’ রাখি, নয়া চমক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাখি উৎসবে এবার মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি ‘জয় বাংলা’ রাখি থাকছে এবারের রাখিতে।রবি ঠাকুরের হাত ধরে শুরু হওয়া রাখী বন্ধন উৎসবে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের “দিদি” এবার রাজ্যের সকল ভাই বোনদের হাতে রাখি পরিয়ে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করবেন সকলকে।

আরও পড়ুন: অবশেষে দেখা মিলল ৩-৪ কেজির পেল্লাই সাইজের ইলিশের

নীল-সাদা সেই রাখিতে লেখা থাকবে মুখ্যমন্ত্রী ও শাসক দলের পছন্দের স্লোগান  ‘জয় বাংলা।’ প্রতি বছর এই দিনটিকে ‘সংস্কৃতি দিবস’ হিসাবে পালন করে রাজ্যের তৃণমূল সরকার। ইতিমধ্যেই এই বছর সরকারী তরফে ছুটি ঘোষনা করা হয়েছে ওইদিন। শুধু ছুটিই নয়, এই বছর চমক থাকছে রাখির নকশাতেও। নকল ফুল ও পুঁতি দিয়ে তৈরি বিশেষ রাখিতে এই বছর লেখা থাকছে ‘জয় বাংলা,’ ‘সংস্কৃতি দিবস’,এবং ‘পশ্চিমবঙ্গ সরকার।’

মমতার তৈরি 'জয় বাংলা' রাখি,সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করবেন সকলকে
মমতার তৈরি ‘জয় বাংলা’ রাখি,সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করবেন সকলকে

সূত্রের খবর অনুযায়ী, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা বানানো হয়েছে এবং যুব কল্যাণ দফতরের মাধ্যমে সারা রাজ্যের সমস্ত অঞ্চলে এই রাখি পৌঁছে দেওয়া হচ্ছে। কালনা উইভারস এন্ড আরটিযান ওয়েলফেয়ার এর সভাপতি তপন মোদক জানিয়েছেন এ বছর মোট ৬ লক্ষ ৫৫ হাজার রাখি তৈরি করা হয়েছে।

মমতার তৈরি ‘জয় বাংলা’ রাখি,সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করবেন সকলকে

মমতার তৈরি 'জয় বাংলা' রাখি,সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করবেন সকলকে
মমতার তৈরি ‘জয় বাংলা’ রাখি,সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করবেন সকলকে

তপন বাবুর কথায় গত দুমাস ধরে প্রায় ৫০০ জন মহিলা নিরন্তর খাটাখাটনি করে এই বিপুল পরিমাণ রাখি তৈরি করেছেন। এবং শুধুমাত্র এই রাখি তৈরীর মাধ্যমে সেই প্রত্যেকটি মহিলা দৈনিক দুশো থেকে আড়াইশো টাকা রোজগার করেছে। তিনি আরো জানিয়েছেন, এই রাখিগুলির কয়েকটি নমুনা প্রথমে মন্ত্রী অরূপ বিশ্বাসের মাধ্যমে পাঠানো হয় মুখ্যমন্ত্রীর কাছে।  এরপরেই রাখির সম্পূর্ণ নকশা প্রস্তুত করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত