নজরবন্দি ব্যুরোঃ আগামী বৃহস্পতিবার (২৮ অক্টোবর) গোয়া সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তৃণমূলনেত্রী নিজেই জোড়া টুইটে সে কথা জানিয়েছেন। মমতা টুইটারে লিখেছেন, ‘আগামী ২৮ অক্টোবরের প্রথম বার গোয়া সফরের প্রস্তুতি নিচ্ছি। এছাড়াও তিনি টুইটে বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে গোয়ার মানুষকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী এদিন টুইটে বলেছেন, সবাই একসঙ্গে মিলে নুতন সরকার গঠনের মাধ্যমে গোয়ায় নতুন ভোরের সূচনা করবেন।
আরও পড়ুনঃবৃষ্টি থামতেই বাংলা জুড়ে শীতের আমেজ, শীত নিয়ে কি পূর্বাভাস দিল হাওয়া অফিস ?
যে সরকার সত্যিকারের জনগণের সরকার হবে, জনগণের আকাঙ্খাগুলি বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতি বদ্ধ হবে। শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় #GoenchiNaviSakal ব্যবহার করেছেন। যার আরব সাগরের উপকূলের রাজ্যের কোঙ্কনী ভাষা থেকে অনুবাদ করলে অর্থ দাঁড়ায় গোয়ায় নতুন ভোর।
গত মাসে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো।
গোয়ায় নতুন সরকার গড়ার লক্ষ্যে বৃহস্পতিবার গোয়া সফরে মমতা

এরপর থেকেই কংগ্রেস-সহ বিভিন্ন দল ছে়ড়ে তৃণমূলে যোগ দিয়েছেন একাধিক রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যক্তিত্ব। পাশাপাশি পুজোর মধ্যে গোয়ায় দফতরও খুলেছে তৃণমূল।




