রাজধর্ম পালন করুন বাহিনী, অন্যথায় আইনি পদক্ষেপ নেবো! অশোকনগর কান্ডে হুঁশিয়ারি মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজধর্ম পালন করুন বাহিনী, অন্যথায় আইনি পদক্ষেপ নেবো! কিছুদিন আগেই শীতলকুচিতে নির্বাচন চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ ব্যাক্তির প্রান হারানোর স্মৃতি এখনও দগদগে মানুষের মনে। এই নিয়ে তদন্ত চলছে এখনও। এই নিয়ে যুক্তি ও পাল্টা যুক্তি চলেই যাচ্ছে। এরই মধ্যে রাজ্যে আজ ষষ্ঠ দফা নির্বাচনে ফের একই অভিযোগে বিদ্ধ কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুনঃ রিপোর্ট পজেটিভ কৌশিক- রেশমির, হতবাক সংকট কালেও প্রধানমন্ত্রীর সভা করায়।

এবার ঘটনার কেন্দ্র উত্তর ২৪ পরগনার অশোকনগর। সেখানে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মারাত্মক জখম হয়ে তাঁদের দলের দুই কর্মী বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। ঘটনাটি ঘটেছে অশোকনগরের ট্যাংরা এলাকার। অভিযোগ, এলাকায় ভোটকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় তৃণমূল-বিজেপি। ঘটনায় ভোটকর্মীদের বাস ভাঙচুরের পাশাপাশি বুথের সামনেই বোমাবাজির অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না কি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গুলি চালায়।

অভিযোগ, তাতেই গুলিবিদ্ধ হয়েছেন দুই তৃণমূল কর্মী। এই ঘটনার পর যথেষ্ট উত্তপ্ত অশোকনগর এলাকা। এই ব্যাপারে অবশ্য কমিশনের তরফে জানানো হয়েছে ঘটনা সম্পূর্ণ মিথ্যা। এবং ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনী কোনও গুলি চালায়নি। ফলে কোনোরকম কঠোর ব্যবস্থা গ্রহনের পথে হাঁটছে না কমিশন। অন্যদিকে কমিশন অভিযোগ না মানলেও তাতে বিতর্ক থামছে না। বরং ঘটনাকে ঘিরে আর বাড়ছে রাজনৈতিক চাপানউতোর।

স্থানীয় বসিন্দারাও জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর গুলিতেই ঘটেছে ঘটনা। আর এই প্রসঙ্গে আজ আসানসোলের সভা থেকে হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এর আগেও শীতলকুচির ঘটনা নিয়ে নির্বাচন কমিশন থেকে কেন্দ্রীয় বাহিনীর প্রতি বারবার তোপ দেগেছেন তিনি। তার পরেই আজকের ঘটনা।

রাজধর্ম পালন করুন বাহিনী, অন্যথায় আইনি পদক্ষেপ নেবো! আসানসোলের সভা মঞ্চ থেকে আজ মমতা বন্দোপাধ্যায় বার্তা দিয়েছেন কড়া পদক্ষেপের। তিনি জানিয়েছেন, ‘খবর পেয়েছি আজ আবার অশোকনগরে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছে। দু’জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বাহিনীকে বলছি রাজধর্ম পালন করুন, নাহলে আমরা এফআইআর করব, আইনি পদক্ষেপ নেব। আপনারা বার বার গুলি চালালে আমরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত