‘যশ’ মোকাবিলায় রাতভর কন্ট্রোলরুমে থাকবেন মমতা, প্রস্তুত অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেনও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘যশ’ মোকাবিলায় রাতভর কন্ট্রোলরুমে থাকবেন মমতা, আমফানের মতোই ঝড়ের সঙ্গে জেগে থাকবেন গোটা রাত। গতবছরের আমফানের প্রভাব এখনো ভোলেনি মানুষ। তার মধ্যেই আছড়ে পড়তে চলেছে অপর এক ঘুর্ণিঝড়। এদিকে গোটা দেশ জুড়ে করোনার বাড়াবাড়ি। সব মিলিয়ে পরিস্থিতি মোকাবিলায় দিন থাকতে কোমর বেঁধে নেমে পড়েছে রাজ্য সরকার।

দিন কয়েক আগেই দুই পরগনা, মেদিনীপুর সহ সাগর পাড়ের জেলাশাসকেরা বৈঠক করেছেন। গৃহীত হয়েছে সকল পরিকল্পনা। সতর্কতা জারি হয়েছে কলকাতাতেও। ইতিমধ্যে সরানো হচ্ছে ৩ লক্ষ মানুষকে। আগামীকাল, অর্থাৎ রবিবারের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে সকল মাঝিকে। ত্রাণ শিবির থেকে শুকনো খাবার। মাস্ক থেকে ওষুধ তৈরি রাখছে সমস্ত কিছু।

এদিকে সতর্কতায় বাতিল হয়েছে একাধিক দুরপাল্লার ট্রেন। ঝড়ের তান্ডব থেকে রেল হাসপাতালগুলোকে সুরক্ষিত রাখতে আপৎকালীন ভিত্তিতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। তবে তার সঙ্গেই চালু থাকতে প্রস্তুত অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন। ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্তরা যাতে যে কোন মুহুর্তে সমস্ত রকম সুবিধা পায় তার জন্য এই উদ্যোগ নিয়েছে রেল। তৈরি থাকছে কর্মীরাও। কোন কারণে রেল লাইনে জল জমে গেলে দ্রুত সমাধানের পাম্প স্টেশন গুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

‘যশ’ মোকাবিলায় রাতভর কন্ট্রোলরুমে থাকবেন মমতা, গত বারের মতোই এবারেও সারারাত জেগে অতীন্দ্র পাহারা দেবেন মুখ্যমন্ত্রী খোদ। সূত্রের খবর সূত্রের খবর, ২৫ এবং ২৬ মে অর্থাৎ যে দুদিন এই ঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সেই দুদিন কন্ট্রোল রুমেই থাকবেন তিনি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই প্রবল ঝড়ের সঙ্গে মোলাবিলা করতে কলকাতা পুরসভায় আরো একটি কন্ট্রোল রুম খোলার পরিকল্পনা চলছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর