৫ই জুন তৃণমূল ভবনে জরুরী মিটিং ডাকলেন মমতা, এবার তৃণমূলে এক ব্যক্তি এক পদ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিধানসভা নির্বাচনে বিপুল ব্যবধানে জিতে তৃতীয় বারের মত মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন মমতা। অন্য বিধানসভা নির্বাচনের চাইতে এবারের নির্বাচন তাঁর কাছে একটু অন্যরকম ছিল, সেকথা স্বীকার করেছেন মুখ্যমন্ত্রী তাঁর ঘনিষ্ঠ মহলে।

আরও পড়ুনঃ শেষ ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধি, তবে ঘরোয় অর্থনীতি সংকুচিত ৭.৩ শতাংশ।

আর মুখ্যমন্ত্রী হবার পরেই রাজ্যের করোনা পরিস্থিতি আর তার পর ঘূর্ণিঝড় সামলাতে হচ্ছে তাঁকে। আর এই সবের মধ্যেই এবার দলের খোলচাল পাল্টে ফেলতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। আর এই কারণেই আগামী ৫ই জুন তৃণমূল ভবনে দলের সব নেতা মন্ত্রী বিধায়কদের জরুরী মিটিংএ ডাকা হয়েছে বলে সুত্র মারফত খবর।

দলে এবার এক পদ এক ব্যক্তি নিয়ম চালু করতে চাইছেন মমতা আর সেই নিয়ে কথা বলতেই এই জরুরী মিটিং দেকেছেন তিনি। সুত্রের খবর আরও যে এই সভাতেই দলের সাংগঠনিক খোলচাল পাল্টে ফেলবেন তিনি।

রদবদল হবে অনেক কিছু, নতুন মুখও আসতে পারে দলের সাংগঠনিক পদে। এর পর দুপুরে তিনি বসবেন দলের কর্ম সমিতির মিটিংএ, সেখানেই দলের নির্বাচিত বিধায়কদের নিয়ে আগামী দিনের পথ নির্দেশিকা  ঠিক করে দেবেন তৃণমূল সুপ্রিমো।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন