নজরবন্দি ব্যুরোঃ পয়গম্বর মহম্মদ বিতর্কে সারা দেশজুড়ে বিতর্কের ঝড় বইতে শুরু করেছে। এরই মধ্যে বিজেপি নেতাদের গ্রেফতারীর দাবিতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যারা রাস্তায় নেমে প্রতিরোধ করছেন, তাঁদেরকে অবরোধ তুলে নেওয়ার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী। বললেন, রাস্তা অবরোধ করবেন না, থানায় থানায় অভিযোগ করুন।
আরও পড়ুনঃ ‘চাকরির দাম ১১ লক্ষ, তৃণমূলে ঢুকে টাকা খেয়ে শিক্ষক নিয়োগ করায় চন্দন!’
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যাদের মনে হচ্ছে, তারা দিল্লিতে গিয়ে অবরোধ করুন। বাংলা যেখানে শান্তির জায়গা সেখানে কেন এইরকম করবেন? আমার খারাপ লাগছে। আমি সকাল থেকে নবান্নে বসে আছি। দেখছি আমি হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমি হাতজোড় করে অনুরোধ করব সব সম্প্রদায়কে। রাস্তা অবরোধ করবেন না। যাদের মনে হবে কিছু করা উচিত, থানায় থানায় অভিযোগ করুন।
সেইসঙ্গে তিনি বলেন, কিছু রাস্তা অবরোধ হয়েছে। মানুষের কষ্ট হচ্ছে। সকাল ১০ টা থেকে কেউ কেউ অবরোধ করে রেখেছেন। প্রতিবাদের ভাষা এমন হওয়া উচিত নয় যাতে সাধারণ মানুষের কষ্ট হয়।

মুখ্যমন্ত্রীর সংযোজন, এটা খুব সেনসিটিভ ইস্যু। আমরা সবাই একসঙ্গে থাকি। বিজেপির দুজন নেতা, তাদের নাম বলতে ঘৃণা বোধ করি। দেশের মধ্য বিদ্বেষ, ঘৃণা সৃষ্টি করা অপরাধ। আমি আগেই টুইট করে বলেছি, এদের গ্রেফতার করা উচিত। সকাল থেকে হাওড়ার কিছু জায়গায় অবরোধ করে রেখেছে। পুলিশকে আমি হাত দিতে বারণ করেছি। আমি নিজে গ্রেফতার করার দাবি করেছি। আমি নিজে দুঃখিত। কোনো ধর্ম সম্পর্কে কারোর কোনো কটু কথা বলার সাহস নেই। সাফ বার্তা মুখ্যমন্ত্রীর।
রাস্তা অবরোধ করবেন না, অনুরোধ মমতার

দিন কয়েক আগেই বিজেপি মুখপাত্র নূপুর শর্মা টেলিভিশনে পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন। নুপুর শর্মাকে ট্যুইট করে সমর্থন জানান বিজেপি নেতা নবীন জিন্দাল। ইতিমধ্যেই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশজুড়ে প্রতিবাদের আলোড়ন সৃষ্টি হয়েছে। সকাল থেকে যানজট দেখা দিয়েছে জাতীয় সড়কজুড়ে। এমনকি দ্বিতীয় হুগলী সেতুতেও যানজট দেখা দিয়েছে। চুড়ান্ত হয়ারানির শিকার সাধারণ মানুষ।



