নজরবন্দি ব্যুরোঃ শান্তিনিকেতনের ‘প্রবলেম’ নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক দিন ধরে চর্চার শিখরে রবীন্দ্র ভূমি। পড়ুয়াদের সাসপেন্ড, বহিষ্কার সহ একাধিক বিষয়ে এই মুহুর্তে অশান্ত শান্তিনিকেতন।
আরও পড়ুনঃ কয়লা কান্ডে অতি সক্রিয় ইডি, তলব রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটককে


গত কয়েকদিনে ধরে নিজের ঘরেই ঘেরাও উপাচার্য। আন্দোলনকে সমর্থন জানাতে পথে নেমেছে বোলপুরের একাধিক কমিটি। বামেদের ছাত্র সংগঠন SFIও সুর চড়িয়েছে প্রথম থেকেই। আজ সমগ্র বিষয়ে মখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
মমতার কথায় স্পষ্ট দিনের পর দিনের এই ঘটনায় বিরক্ত তিনি, পাশাপাশি প্রকাশ পেয়েছ উদ্বেগও। আজ বৃহস্পতিবার বৈঠক করে ছাত্র ছাত্রীদের জন্য একাধিক প্রকল্প, স্কলারশিপের কথা ঘোষণা করেন তিনি। সেখানেই প্রসঙ্গ উঠে আসে বোলপুর-শান্তিনিকেতনের।
শান্তিনিকেতনের ‘প্রবলেম’ নিয়ে বিরক্ত মমতা, মুখ খুললেন প্রথম বার।

বিশ্বভারতীর, রবি ঠাকুরের গরিমা, লাল মাটির শান্তিনিকেতনের এসবের ঐতিহ্য আবেগ বোঝাতে মমতা বলেন, “বিশ্বভারতীর একদিকে বাউলের একতারা, অন্যদিকে লাল মাটির পথ।” তার পরেই সমস্যা প্রসঙ্গে বলেন, ‘শান্তিনিকেতন গর্বের জায়গা ছিল, আজ প্রবলেম হচ্ছে।’ এদিকে অচলাবস্থা ভেঙে দ্রুত স্বাভাবিক পরিস্থিতিতে ফেরার করা নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রক।









