নজরবন্দি ব্যুরোঃ নাম বদল করেছেন আগেই, ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’র নাম হয়েছে বাংলার বাড়ি। এবার তার লোগোও আঁকলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়েছে সেই লোগো। এবার থেকে এই প্রক্লপের আওতায় তৈরি হওয়া সব বাড়ির দেওয়ালে থাকবে মমতার আঁকা লোগোর ডিজাইন।
আরও পড়ুনঃ ফের অস্বচ্ছতার অভিযোগ শিক্ষক নিয়োগে, SSC’র কাছে হলফনামা চাইল কোর্ট
রাজ্যের পুরসভা এলাকার বাড়ি তৈরির জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলিয়ে দেয় ৩ লক্ষ ৪৩ হাজার টাকা। ২৫ হাজার টাকা দিতে হয় উপভোক্তাকে। ৩ লক্ষ ৪৩ হাজারের মধ্যে আবার রাজ্য দেয় ১ লক্ষ ৯৩ হাজার টাকা, আর কেন্দ্র প্রদান করে ১ লাখ ৫০ হাজার টাকা।

এতোদিন পর্যন্ত এই প্রকল্পের নাম ছিল ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’। আচমকা এই নাম বদলে ‘বাংলার বাড়ি’ হওয়ায় চাপানউতোর তৈরি হয়েছিল কেন্দ্র এবং রাজ্যের মধ্যে। তবে এই প্রেক্ষিতে রাজ্য সরকারের তরফে সাফ জানানো হয়েছে কেন্দ্রের নামের কোন প্রকল্পে কখনোই কেন্দ্র সরকার সমগ্র অর্থ প্রদান করেনা।
প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদল করেছেন আগেই, এবার নয়া লোগো আঁকলেন মমতা।

আর এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের থেকে বেশি পরিমাণে টাকা দেয় রাজ্য সরকার। সেই যুক্তিতেই বদল হয়েছিল নাম। জানানো হয়েছিল লোগো আঁকবেন খোদ মমতা। দলের তরফ থেকে প্রকাশ পেয়েছে সেই লোগো। সরকার সূত্রের খবর বর্তমান আর্থিক বছরে রাজ্যে প্রায় সাড়ে ৪ লক্ষ বাড়ি তৈরি করা হবে রাজ্য জুড়ে। আর সেই বাড়ি গুলির দেওয়ালে এবার থেকে আঁকা থাকবে মুখ্যমন্ত্রীর তৈরি করা লোগো।



