নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি বীরভূমের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন, বাংলা থেকে এবার ৩৫ টি আসন পেতে চলেছে বিজেপি। একইসঙ্গে তাঁর দাবি ছিল, ২০২৫ এই বর্তমানের সরকারের পতন হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এহেন মন্তব্যের তীব্র বিরোধিতা জানিয়ে শাহের পদত্যাগের দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, কোন আইনে সরকার ফেলার কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?


মুখ্যমন্ত্রীর কথায়, স্বরাষ্ট্রমন্ত্রীর শপথ নিয়ে সংবিধান রক্ষার শপথ নিয়ে তিনি কখনই বলতে পারেন না ৩৫ টি আসন পেলেই বাংলার সরকার চলে যাবে। এর অর্থ কেন্দ্র চক্রান্ত করছে। কোন আইনের শাহের এই মন্তব্য সাংবিধানিক মর্যাদা ভেঙেছে বলে দাবি মমতার। একইসঙ্গে তাঁর অভিযোগ, বিজেপি ৩৫ আসন পেলেই সরকার ফেলার কথা বলেন কী ভাবে। সাংবিধানিক মর্যাদা লঙ্ঘন হয়েছে। দেশকে রক্ষা না করে চক্রান্ত করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রশ্ন, কোন আইনে নির্বাচিত সরকার ভাঙার কথা বলছেন? সংবিধান কি বদল হচ্ছে নাকি?

একইসঙ্গে এদিনের সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে চক্রান্ত করছেন। এত ঔদ্ধত্য যে, গণতন্ত্র, সংবিধানকে রক্ষা করার পরিবর্তে নির্বাচিত সরকারকে ভেঙে দেবেন বলছেন। মুখ্যমন্ত্রীর প্রশ্ন তোলেন, কোন আইনে সরকার ভাঙবেন? তাহলে কি সংবিধান বদল করার চেষ্টা হচ্ছে? আইন বদল করার চেষ্টা হচ্ছে? তার বক্তব্য, আগে তো পাঁচটা পেয়ে দেখা। তারপর ৩৫ এর কথা বলবি।
কোন আইনে সরকার ফেলার কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? প্রশ্ন মমতার

পাল্টা বিজেপির দাবি, এর আগে বারবার রাজ্যে ৩৫৬ ধারা লাগু করার দাবিতে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একজন মুখ্যমন্ত্রী হয়ে কেন্দ্রীয় স্বারষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি করছেন। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি করছেন। মুখ্যমন্ত্রী তো নিজের দলের সঙ্গে সর্বভারতীয় লেখেন। দেশজুড়ে আন্দোলন করুন।









