দিশাহীন, গরিব বিরোধী, রাজনৈতিক পক্ষপাতদুষ্ট! বাজেটের নিন্দায় মমতা

বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গেই অসাম্যের অভিযোগ তুলেছেন বিরোধীরা। তাঁদের বক্তব্য, এই বাজেট দেশের বাজেট নয়, বরং বিহার-অন্ধ্রপ্রদেশের বাজেট!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটের সমালোচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, এই বাজেট দিশাহীন, গরিব বিরোধী এবং রাজনৈতিক পক্ষপাতদুষ্ট একটি বাজেট! এর আগে প্রায় একই মন্তব্য করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যপাধ্যায়ও। মঙ্গলবার সংসদে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গেই অসাম্যের অভিযোগ তুলেছেন বিরোধীরা। তাঁদের বক্তব্য, এই বাজেট দেশের বাজেট নয়, বরং বিহার-অন্ধ্রপ্রদেশের বাজেট! কারণ, বিহারের জন্য বরাদ্দ হয়েছে ২৫ হাজার কোটি টাকা এবং অন্ধ্রপ্রদেশের জন্য বরাদ্দ ১৫ হাজার কোটি টাকা। এই দুই রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও চন্দ্রবাবু নায়ডুর সমর্থন ছাড়া তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে পারতেন না নরেন্দ্র মোদি। ফলে, ‘বন্ধু’-দের প্রতি কৃতজ্ঞতার ‘ছাপ’ এবারের বাজেটে স্পষ্ট ধরা পড়েছে।

এই বাজেট প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “বিহার, অন্ধ্রপ্রদেশকে দিক, আমাদের আপত্তি নেই। কিন্তু, প্রাকৃতিক দুর্যোগ বারবার বাংলায় হচ্ছে। তা নিয়ে কিছুই দেওয়া হল না। সিকিম, অসম সবাই পেল। তাহলে, কয়েকজনকে বঞ্চিত করে অন্যদের পাইয়ে দিয়ে কী লাভ!” অন্যদিকে, বাজেট অধিবেশনে আজ সংসদেই উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দিশাহীন, গরিব বিরোধী, রাজনৈতিক পক্ষপাতদুষ্ট! বাজেটের নিন্দায় মমতা

তিনিও এই বাজেটের সমালোচনা করে বলেন, “আমি যা বলার আগামীকাল ভাষণে বলব। তবে, এই বাজেট ব্যর্থ বাজেট। দিন কয়েক আগেই বাংলার বিরোধি দলনেতা শুভেন্দু অধিকারী যা বলেছিলেন, এই বাজেট তো সেই ফর্মুলা মেনেই করা হয়েছে। বিহার অন্ধ্রপ্রদেশকে দিক, আমাদের আপত্তি নেই। কিন্তু, অন্যদের বঞ্চিত করে কেন? বাংলাকে বঞ্চিত করা তো নতুন কোনও ঘটনা নয়। বাংলার মানুষ আবার এর জবাব দেবে।”

দিশাহীন, গরিব বিরোধী, রাজনৈতিক পক্ষপাতদুষ্ট! বাজেটের নিন্দায় মমতা

দিশাহীন, গরিব বিরোধী, রাজনৈতিক পক্ষপাতদুষ্ট! বাজেটের নিন্দায় মমতা

অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বললেন শুভেন্দু অধিকারীর ফর্মুলা মেনেই এই বাজেট করেছে কেন্দ্র সরকার? আসলে, গত সপ্তাহে বিজেপির বর্ধিত কারযকরিণী সমিতির বৈঠকে শুভেন্দু নরেন্দ্র মোদির ‘সবকা সাথ, সবকা বিকাশ’ স্লোগানের বিরোধিতা করে বলেন, যারা আমাদের পক্ষে, আমরা তাদের পক্ষে, সবার পক্ষে আমরা নই। মুসলিম ভোট বিজেপি না পাওয়ায় শুভেন্দু এই মন্তব্য করেন। যা নিয়ে তীব্র বিতর্কও শুরু হয়। এবার অভিষেক সেটাই বললেন, চন্দ্রবাবু ও নীতিশ বিজেপির পক্ষে ছিল, তাই তাঁদেরকেই বাজেটে গুরুত্ব দেওয়া হল! প্রকারন্তরে শুভেন্দু অধিকারীর কথাই সত্যি হল। 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর