প্রধানমন্ত্রীর নেতৃত্বে মুখ্যমন্ত্রীদের নিয়ে কমিটির বৈঠক, বক্তব্য রাখার সুযোগ পেলেন না মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কয়েকদিন পরেই দেশজুড়ে ধুমধাম করে পালিত হবে ১৫ই অগাস্ট, স্বাধীনতা দিবস। স্বাধীনতার অমৃত মহোৎসব পালনের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় কমিটি তৈরি হয়েছে। এই কমিটিতে প্রধানমন্ত্রী ছাড়াও রয়েছেন সব রাজ্যের মুখ্যমন্ত্রী সহ প্রায় ২৫০ জন। শনিবার রাষ্ট্রপতি ভবনে তার তৃতীয় বৈঠক হয়েছে এই কমিটির। সূত্রের খবর, প্রায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা বৈঠকে বলার সুযোগ পেলেও সুযোগ দেওয়া হয়নি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে।

আরও পড়ুনঃ বিধায়ক পদ ছাড়ছেন না, ‘কিছু করবেন’ মমতায় আস্থা আছে জেলবন্দি পার্থর।

শনিবারের বৈঠকে স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তির অনুষ্ঠানে জনজাতি সম্প্রদায়ের স্বাধীনতা সংগ্রামীদের ভূমিকা তুলে ধরার উপরে জোর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন স্থানীয় স্তরে আদিবাসী জাদুঘর তৈরি করে আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানানো উচিত। কিছুদিন আগেই জনজাতি সম্প্রদায় থেকে প্রথম বার কাউকে রাষ্ট্রপতি নির্বাচিত করেছে বিজেপি। সেই বিষয়টিকে সামনে রেখেই মোদীর এই চেষ্টা বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

modimamata 1631773122

এদিকে, কমিটির সদস্য হিসেবে গতকালের বৈঠকে যোগ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে ,মমতাকে কিছু বলার সুযোগই দেওয়া হয়নি। তাঁর নাম এ দিনের বৈঠকে বক্তার তালিকায় ছিল না। সূত্রের খবর, এই নিয়ে ঘনিষ্ঠ শিবিরে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, কেন্দ্রীয় সরকার নিজের মতো স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করছে। কিন্তু স্বাধীনতার আন্দোলনে বাংলা ও পঞ্জাবের অবদান সবথেকে বেশি। তার স্বীকৃতি দেয়নি কেন্দ্র।

Mamata 1

যদিও কেন্দ্রের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। কেন্দ্রের পাল্টা দাবি, এই জাতীয় কমিটিতে আড়াইশোর বেশি সদস্য রয়েছেন। সবাইকে একই দিনে বৈঠকে বলতে দেওয়া সম্ভব নয়। সবে কমিটির তৃতীয় বৈঠক হল। আরও বৈঠক হবে। তখন অবশ্যই বলার সুযোগ পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও কেন্দ্র মনে করিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রী এ দিনও বৈঠকে সকলকে অনুরোধ জানিয়েছেন, অমৃত মহোৎসব নিয়ে কারও কোনও পরামর্শ থাকলে তাঁকে জানাতে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে মুখ্যমন্ত্রীদের নিয়ে কমিটির বৈঠক, বক্তব্য রাখার সুযোগ পেলেন না মমতা

প্রধানমন্ত্রীর নেতৃত্বে মুখ্যমন্ত্রীদের নিয়ে কমিটির বৈঠক, বক্তব্য রাখার সুযোগ পেলেন না মমতা
প্রধানমন্ত্রীর নেতৃত্বে মুখ্যমন্ত্রীদের নিয়ে কমিটির বৈঠক, বক্তব্য রাখার সুযোগ পেলেন না মমতা

এ দিনের বৈঠকে অ-বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে অশোক গহলৌত, নবীন পট্টনায়ক বক্তব্য রেখেছেন। কিন্তু বলার সুযোগ পাননি মমতা। তবে, টানা তিনদিন প্রধানমন্ত্রীর সাথে দেখা হচ্ছে মুখ্যমন্ত্রীর। প্রথমে শুক্রবার নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক, তার পরে শনিবার অমৃত মহোৎসবের বৈঠক, এর পরে রবিবার নীতি আয়োগের বৈঠক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন