আমাদের আপদ, বিজেপির সম্পদ! নিশীথকে ‘দেশের লজ্জা’ বলে দাগলেন মমতা

Loksabha Election 2024: ১৯ এপ্রিল থেকে শুরু লোকসভা নির্বাচন। সেদিন বাংলার কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ। সে কারণেই উত্তরবঙ্গকে 'পাখির চোখ' করলেন মোদী ও মমতা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বৃহস্পতিবার কোচবিহারের মাথাভাঙায় গুমানির হাট উচ্চ বিদ্যালয়ের মাঠের সভা থেকে বিজেপির বিদায়ী সাংসদ তথা এবারের লোকসভার প্রার্থী নিশীথ প্রামাণিককে তীব্র আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী বললেন তিনি?

আরও পড়ুন: কুরুক্ষেত্র কোচবিহার, বক্তব্যের শুরুতেই মমতাকে ধন্যবাদ জানালেন মোদী, কারণ কী?

নিশীথ প্রামাণিক সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের আপদ, বিজেপির সম্পদ! আমরা দল থেকে বের করে দিয়েছিলাম। সে এখন নাকি কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী! দেশের লজ্জা। ওঁর নামে কত কেস বলব। স্থানীয় নেতাদের বলেছি। যত বলব ততই কম হবে।”

আমাদের আপদ, বিজেপির সম্পদ! নিশীথকে 'দেশের লজ্জা' বলে দাগলেন মমতা

একুশের বিধানসভায় শীতলকুচির জোরপাটকির ৫/১২৬ নম্বর বুথে ভোটের লাইনে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মারা যান ৫ জন। মাথাভাঙা থেকে সেই প্রসঙ্গই তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানায় নিলেন বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিষ ধরকে। যিনি সদ্য পুলিশের উচ্চপদস্থ পদ থেকে অবসর নিয়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন।

আমাদের আপদ, বিজেপির সম্পদ! নিশীথকে 'দেশের লজ্জা' বলে দাগলেন মমতা

 

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ‘এক ঢিলে দুই পাখি’ মারলেন তৃণমূলনেত্রী। উত্তরবঙ্গের ভোটপ্রচারের সঙ্গেই জুড়ে দিলেন বীরভূমকে। মমতার কথায়, “শীতলকুচিতে ৫ জনকে গুলি করে হত্যা করেছে। এত মানুষ মেরে হাতের রক্ত এখনও মোছেনি। এখন বীরভূমে গিয়ে আবার ভোটে দাঁড়িয়েছে!”

আমাদের আপদ, বিজেপির সম্পদ! নিশীথকে ‘দেশের লজ্জা’ বলে দাগলেন মমতা

অন্যদিকে, সিএএ প্রসঙ্গেও সরব মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “মাছের মাথা হল ক্যা, আর ল্যাজা হল এনআরসি। এ রাজ্যে দু’টোর একটাও হতে দেব না। কোথাও নাম লেখাবেন না আপনারা।” একই দিনে আবার কোচবিহারে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আমাদের আপদ, বিজেপির সম্পদ! নিশীথকে 'দেশের লজ্জা' বলে দাগলেন মমতা

১৯ এপ্রিল থেকে শুরু লোকসভা নির্বাচন। সেদিন বাংলার কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ। সে কারণেই উত্তরবঙ্গকে ‘পাখির চোখ’ করলেন মোদী ও মমতা। কোচবিহার কেন্দ্রে এবারেও বিজেপির প্রার্থী বিদায়ী সাংসদ নিশীথ প্রমাণিক, তৃণমূলের তরফে জগদীশ চন্দ্র বাসুনিয়াকে টিকিট দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন