মমতা-অভিষেকের ৫ প্রশ্ন তুলল তৃণমূল, কী জবাব দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দলের বৈঠকে SIR-জনিত মৃত্যুর তালিকা ও পাঁচ দফা প্রশ্ন তুলে তীব্র ক্ষোভ প্রকাশ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মমতা-অভিষেকের ৫ প্রশ্ন সামনে রেখে শুক্রবার দুপুরে রাজধানী দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং তাঁর পূর্ণাঙ্গ টিমের সঙ্গে বৈঠকে বসল তৃণমূল কংগ্রেসের ১০ সদস্যের প্রতিনিধি দল। পশ্চিমবঙ্গে SIR বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া শুরুর পর যেসব মৃত্যুর ঘটনা সামনে এসেছে, তার বিস্তারিত তালিকা কমিশনের হাতে জমা দেয় তৃণমূল।

দলের দাবি, SIR শুরুর পর মৃত ৪০ জনের নাম, ঠিকানা, বয়স ও পরিস্থিতি সম্বলিত নথিই নির্বাচন কমিশনকে বুঝিয়ে দিয়েছে এই প্রক্রিয়া কতটা বিপজ্জনক হয়ে উঠেছে। মমতা-অভিষেকের ৫ প্রশ্ন কমিশনের কাছে স্পষ্ট উত্তর দাবি করে।

মমতা-অভিষেকের ৫ প্রশ্ন তুলল তৃণমূল, কী জবাব দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

বৈঠক শুরুতেই কমিশনকে কঠোর আক্রমণ

বৈঠকের সূত্রে জানা যায়, তৃণমূলের প্রতিনিধিরা শুরুতেই কমিশনের বিরুদ্ধে তীব্র অভিযোগ তোলেন। তাঁদের বক্তব্য—SIR-এ ভুলভ্রান্তি ও হয়রানির দায় সম্পূর্ণই কমিশনের। প্রতিনিধিদের কথায়, “কমিশনের হাতে রক্ত লেগে রয়েছে।”

মমতা-অভিষেকের ৫ প্রশ্ন ঘিরেই বৈঠক জুড়ে চলেছে চাপানউতোর। তৃণমূলের অভিযোগ, তাঁরা বারবার স্পষ্ট প্রশ্ন তুললেও কমিশনের পক্ষ থেকে কোনও নির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি।

দীর্ঘ বৈঠকে বক্তব্য পেশ তৃণমূলের তিন সাংসদের

এই গুরুত্বপূর্ণ বৈঠকে প্রায় ৪০ মিনিট বক্তব্য রাখেন কল‍্যান বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র ও মমতাবালা ঠাকুর। তাঁরা SIR প্রক্রিয়ার অসংগতি, মানুষের মৃত্যুর দায় এবং পশ্চিমবঙ্গের নির্বাচনী পরিবেশ নিয়ে নানা তথ্য কমিশনের সামনে তুলে ধরেন।

এরপর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারও প্রায় ১ ঘণ্টা নিজের বক্তব্য রাখেন। কিন্তু বৈঠক শেষে বেরিয়ে এসে তৃণমূল জানায়—
“আমরা আমাদের পাঁচটি প্রশ্নের কোনও জবাব পাইনি।” এই অভিযোগই প্রমাণ করে, মমতা-অভিষেকের ৫ প্রশ্ন কমিশনের জন্য বড় রাজনৈতিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ হয়ে উঠছে।

শীতকালীন অধিবেশনে বড় সংঘাতের ইঙ্গিত

তৃণমূল সূত্র জানাচ্ছে, আগামী সংসদের শীতকালীন অধিবেশনে SIR এবং মৃত ভোটারদের নাম নিয়ে সরাসরি আক্রমণাত্মক অবস্থান নেবে দল। SIR প্রক্রিয়া শুরুর পর থেকেই পশ্চিমবঙ্গে যেভাবে মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে, তা সংসদের উভয় কক্ষে তুলতে প্রস্তুত তৃণমূল। দলের মতে, এটা শুধুই প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং মানবিক বিপর্যয়।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে SIR বাতিলের দাবি জানিয়েছেন। সেই ধারাবাহিকতাতেই আজ দিল্লিতে যায় প্রতিনিধি দল।

দিল্লি বৈঠকের পর রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল

তৃণমূলের দাবি যে মমতা-অভিষেকের ৫ প্রশ্ন কমিশন এড়িয়ে গেছে, তা প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে। SIR নিয়ে রাজ্যের তৃণমূল সরকার ও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সংঘাত এক নতুন স্তরে পৌঁছেছে।

দলীয় সূত্রের মতে, এই ইস্যুতে তৃণমূল রাস্তায় নামবে এবং সর্বস্তরে বিরোধিতা জোরদার করবে। শীতকালীন অধিবেশনে দল আরও আক্রমণাত্মক অবস্থান নেবার সিদ্ধান্ত নিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত