নজরবন্দি ব্যুরো: রবিবার ছুটির দিন আর আজ একটু স্পেশাল কিছু না হলে চলে নাকি। রবিবার মানেই যে মাংস হবে এমন কোন মানে নেই। রবিবারের তালিকায় রাখতে পারেন চিংড়ি। মালাইকারি চিংড়ি পোস্ত চিংড়ির কোপ্তা অনেক হলো। এই রবিবার একটু ট্রাই করতে পারেন অন্যরকম ভাবে। বানিয়ে ফেলুন চিংড়ির বল মালাইকারি।
আরও পড়ুনঃ অনেক ভাত বেঁচে গেছে? বাসি ভাত দিয়েই বানিয়ে ফেলুন পকোড়া


উপকরণ
চিংড়ি
পোস্ত
নারকেল
কাজু
জিরে
আদা
রসুন
পেঁয়াজ
লঙ্কা
চিনি
তেল

প্রণালী
প্রথমে কয়েকটি চিংড়ি মাছ নিয়ে। এক্ষেত্রে আপনারা বড় চিংড়ি বা কুচো চিংড়ি যে কোন একটি বেছে নিতে পারেন। চিংড়ি গুলো ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর করায় নিয়ে নিন এবং কড়াইতে অল্প পরিমাণে সরষের তেল দিয়ে দিন। ভাইয়ের মধ্যে রসুন কুচি এবং অল্প পরিমাণে জিরে ফোরণ দিয়ে দিন। পর করা এর মধ্যে চিংড়িগুলো দিয়ে দিন এবং ভালো করে ভেজে নিন। চিংড়ি গুলো ভালো করে ভাজা হয়ে গেলে তুলে আলাদা পাত্রে রেখে দিন। এরপর চিংড়ি গুলোর মধ্যে অল্প পরিমাণে চাল গুড়ো মিশিয়ে গোল গোল বলের আকারে গড়ে নিন। এরপর কড়াইতে আরো অল্প পরিমাণে তেল দিয়ে দিন।


রবিবার বানিয়ে ফেলুন চিংড়ির বল মালাইকারি, জানুন রেসিপি

এরপর বানাতে হবে গ্রেভি। জন্য প্রথমে কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিন। কেকে পিঁয়াজ আদা কুচি রসুন কুচি এবং বাকি উপকরণগুলি দিয়ে ভালো করে কষিয়ে নিন। এরপর মসলার মধ্যে অল্প পরিমাণে নারকেলের দুধ দিয়ে আরো ভালো করে মশলাটি কষিয়ে নিন। এরপর মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে চিংড়ির বলগুলো দিয়ে বেশ কিছু খানিকক্ষণ ফুটিয়ে নিই। এরপর ফুটে গেলে ওপর থেকে অল্প পরিমানে গরম মশলা দিয়ে গরম গরম সার্ভ করে দিন।







