Chocolate: কোন ঝক্কি ছাড়াই বাড়িতে বানিয়ে ফেলুন চকোলেট, রইল রেসিপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চকোলেট খেতে ভালবাসে না। এমন মানুষ পৃথিবীতে প্রায় নেই বললেই চলে। চকোলেট সকলেরই খুব প্রিয় একটি খাওয়ার। তবে সব কিছু বাড়িতে বানিয়ে ফেলা গেলেও চকোলেট বানাতে গিয়ে বেশিরভাগ মানুষই হিমশিম খেয়ে যায়। তবে কয়েকটি পদ্ধতি মেনে চললেই খুব সহজেই বাড়িতে চকোলেট বানানো যায়। আজ রইল সেরকমই চকোলেটের রেসিপি।

আরও পড়ুনঃ সংশোধন করা হল হনুমানের সংলাপ, কবে থেকে দেখা যাবে আদিপুরুষ এর নতুন চেহারা?

উপকরন
কোকো পাউডার
গুড়ো দুধ
চিনি
ময়দা
মাখন
ভ্যানিলা এসেন্স

355436205 6989763177720212 4904603146554328435 n

প্রণালী
প্রথমে সমস্ত উপকরন গুলি একসঙ্গে মিশিয়ে নিন। এরপর একটা ছোট্ট পাত্র নিয়ে নিন। এবং সেই পাত্রের মধ্যে পরিমান মত মাখন এবং কোকো পাউডার মিশিয়ে নিন। এরপর একটি মাঝারি আকারের বাটি নিয়ে নিন। এবং সেই বাটির মধ্যে অল্প পরিমানে জল নিয়ে নিন এবং গরম করতে বসান মাখন এবং ককো পাওডারের মিশ্রণ সহ বাটিটি তার ওপরের দিয়ে দিন।

কোন ঝক্কি ছাড়াই বাড়িতে বানিয়ে ফেলুন চকোলেট, দেখে নিন রেসিপি 

355483451 196546263000746 5998095004481290434 n

এরপর ওই চকোলেটের মিশ্রণটা আরও ভালভাবে গরম ও নরম করতে হবে। এরপর ওই মিশ্রণের মধ্যে ভ্যানিলা এসেন্স, চিনি, ময়দা, দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর সমস্ত উপকরন ভালো করে মিশিয়ে। ফ্রিজের মধ্যে ট্রেতে রেখে দিয়ে শক্ত করে নিন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর