নজরবন্দি ব্যুরোঃ সেনায় নিযুক্তির ‘অগ্নিপথ’ প্রকল্প ঘিরে উত্তাল গোটা দেশ। এমন পরিস্থিতিতে জরুরি ঘোষণা শিল্প সংস্থা মহিন্দ্রা গ্রুপের । প্রশিক্ষিত এবং যোগ্য ‘অগ্নিবীর’দের সংস্থায় নিয়োগ করা হবে বলে জানালেন খোদ আনন্দ মহিন্দ্রা । মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান সোমবার একটি টুইট করেছেন।
আরও পড়ুনঃ মাদক বিরোধী প্রচারে এবার সৌরভ, সচেতনতা বাড়াতে অবাক করা তথ্য দিলেন তিনি
তাতে তিনি লিখেছেন অগ্নিপথ নিয়ে দেশ জুড়ে যে হিংসার ছবি ফুটে উঠেছে তা দুঃখজনক। সঙ্গেই লিখেছেন, গত বছর এই প্রকল্পের সুচনাপর্বে তাঁর মনে হয়েছিল এবং এখনও মনে হয়, শৃঙ্খলা এবং দক্ষতা অর্জন তাদের আরও বেশি গ্রহণযোগ্য করে তুলবে।

মহিন্দ্রা গ্রুপ এই দক্ষ ‘অগ্নিবীর’দের নিয়োগের সুযোগকে স্বাগত জানাচ্ছে। কেন্দ্রীয় সরকারের মনোনীত সদস্য হিসেবে অতি সম্প্রতিই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বোর্ডে জায়গা পেয়েছেন আনন্দ। তার পরই ‘অগ্নিবীর’দের নিজের সংস্থায় চাকরি দেওয়ার কথা জানালেন তিনি।

তবে মহিন্দ্রা গ্রুপে ‘অগ্নিবীর’দের কোন পদে নিয়োগ করা হবে? এই নিয়ে উঠেছে প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তরে আনন্দ মহিন্দ্রা জানিয়েছেন, কর্পোরেট সেক্টরে ‘অগ্নিবীর’দের কাজের সম্ভাবনা অনেক। লিডারশিপ, টিমওয়ার্ক এর সঙ্গে সঙ্গেই ‘অগ্নিবীর’রা শিল্পের জন্য একাধিক কাজ সম্পন্ন করতে পারবে।

এবার অগ্নিবীরদের নিয়োগ করবে মহিন্দ্রা গ্রুপ, ঘোষণা খোদ আনন্দ মহিন্দ্রার
উল্লেখ্য ‘অগ্নিপথ’ প্রশিক্ষিতদের দলীয় কার্যালয়ে নিরাপত্তারক্ষীর কাজে অগ্রাধিকার দেবেন বলেছিলেন কৈলাস বিজয়বর্গীয়।



