Sourav Ganguly: মাদক বিরোধী প্রচারে এবার সৌরভ, সচেতনতা বাড়াতে অবাক করা তথ্য দিলেন তিনি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাদকের কুপ্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে উদ্যোগ নিল পুলিশ। সমাজে দিনে দিনে বাড়ছে মাদক দ্রব্যের প্রতি আসক্তি। এই আসক্তি মূলত যুব সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে তাই সপ্তাহব্যাপী মাদক বিরোধী প্রচারের (Anti-Drug Campaign) কর্মসূচি নিয়েছে কলকাতা পুলিশ।

আরও পড়ুনঃ ত্রিপুরায় শেষ মুহুর্তের প্রচারে অভিষেক, মানিক জোড়কে পরাস্ত করতে উপস্থিত তৃণমূলের বিরাট টিম

প্রায় প্রতি বছরই জুন মাসের এই সময়ে কলকাতা পুলিশের উদ্দ্যোগে এই অভিযান শুরু হয়। শহরের বুকে মাদক সেবনের এই ছবি নিঃসন্দেহে উদ্বেগজনক! কিন্তু, বসে নেই পুলিশও। সচেতনতা গড়ে তুলতে নানা কর্মসূচি হাতে নিয়েছে তারা। সেই প্রচার অভিযানের এদিন কলকাতা পুলিশের তাঁবুতে উপস্থিত ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)

মাদক বিরোধী প্রচারে এবার সৌরভ, সচেতনতা বাড়াতে অবাক করা তথ্য দিলেন তিনি
মাদক বিরোধী প্রচারে এবার সৌরভ, সচেতনতা বাড়াতে অবাক করা তথ্য দিলেন তিনি

কলকাতা পুলিশ গোটা সপ্তাহ জুড়ে শহরের বিভিন্ন প্রান্তে এই প্রচার চালাবে। সাইকেলে করে ও ট্যাবলো সাজিয়ে এই প্রচার করবে। বহু যুবক যুবতীকে এই প্রচারে সামিল করছে কলকাতা পুলিশ (Kolkata Police)। মূল উদ্দেশ্য একটাই, যুব সমাজকে মাদক আসক্তি থেকে দূরে সরানো।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, ‘মাদক অবশ্যই যুব সমাজের ক্ষেত্রে আতঙ্ক ও ভয়ের পরিস্থিতি তৈরি করছে। মাদক বিরোধী এমন উদ্যোগ নেওয়ার জন্য কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাই।’ তিনি আরও জানান, ‘শুধু কলকাতা পুলিশ এগিয়ে এলে হবে না। এখানে সমাজের সর্বাত্মকভাবে সকলের অংশগ্রহণ প্রয়োজন।’

মাদক বিরোধী প্রচারে এবার সৌরভ, সচেতনতা বাড়াতে অবাক করা তথ্য দিলেন তিনি

মাদক বিরোধী প্রচারে এবার সৌরভ, সচেতনতা বাড়াতে অবাক করা তথ্য দিলেন তিনি

এদিনের প্রচারের সৌরভ ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা সাংসদ দেব, আবির চট্টোপধ্যায়, দেবলীনা সহ আরও অনেকে। ছিলেন নগরপাল বিনীত গোয়েল। সকলে মিলে এদিনের প্রচার অভিযান শুরু করেন। এই প্রচার গোটা শহর জুড়ে চলবে। আগামী ২৬ জুন পর্যন্ত এই প্রচার চালানো হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন