পুজোর আগে সস্তায় মাহিন্দ্রা গাড়ি, কতটা দাম কমছে কোন মডেলের, জানুন

জিএসটি কাঠামোয় বড় বদলের জেরে একাধিক মাহিন্দ্রা মডেলের দাম কমছে লাখ টাকারও বেশি, গ্রাহকরা পাচ্ছেন উৎসবের আগেই দারুণ সুযোগ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

উৎসবের আগে গাড়ি কেনার পরিকল্পনা থাকলে এখনই সঠিক সময়। Mahindra Car Price Cut ঘোষণা করেছে কোম্পানি। কারণ ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন GST structure। ছোট গাড়ি থেকে SUV—সব ক্ষেত্রেই জিএসটি হ্রাসের ফলে গ্রাহকরা পাচ্ছেন দারুণ সুবিধা।

আগে যেখানে ১২০০ সিসি ইঞ্জিনের ছোট গাড়িতে ২৮% জিএসটি ও ১% সেস দিতে হতো, এখন সেখানে ১৮% জিএসটি কার্যকর হবে। একইভাবে ১৫০০ সিসি-র বেশি ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন বড় ডিজেল গাড়ির ক্ষেত্রেও জিএসটি কমিয়ে দেওয়া হয়েছে। SUV-এর ক্ষেত্রেও কর কাঠামোয় পরিবর্তন এসেছে, ফলে দাম কমবে লাখ টাকার বেশি।

মাহিন্দ্রা জানিয়েছে, এই জিএসটি হ্রাসের সম্পূর্ণ সুবিধা গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে। ফলে বিভিন্ন জনপ্রিয় মডেলের দাম উল্লেখযোগ্য হারে কমবে।

মাহিন্দ্রা বোলেরো ও বোলেরো নিও মডেলের দাম কমছে প্রায় ১.২৭ লাখ টাকা। ছোট ও মাঝারি শহরে সবচেয়ে জনপ্রিয় এই গাড়ি এখন আরও সস্তায় পাওয়া যাবে।

XUV300 পেট্রল ও ডিজেল ভ্যারিয়েন্টেও বড় রকমের ছাড় ঘোষণা করেছে মাহিন্দ্রা। পেট্রল ভ্যারিয়েন্টে দাম কমবে ১.৪০ লাখ টাকা, আর ডিজেল ভ্যারিয়েন্টে প্রায় ১.৫৬ লাখ টাকা।

অফ-রোড প্রেমীদের জন্য সুখবর—মাহিন্দ্রা থর মডেলের দামও কমছে। ২WD ডিজেল ভ্যারিয়েন্টে ১.৩৫ লাখ টাকা এবং ৪WD ডিজেল ভ্যারিয়েন্টে ১.০১ লাখ টাকা কমবে।

স্করপিও সিরিজের গাড়িও হবে আরও সাশ্রয়ী। স্করপিও ক্লাসিকের দাম ১.০১ লাখ টাকা কমবে, আর নতুন স্করপিও N মডেল গ্রাহকরা কিনতে পারবেন ১.৪৫ লাখ টাকা কমে।

সবচেয়ে বড় চমক XUV700 ও থর রক্স মডেলে। এই দুটি গাড়ির দাম কমছে যথাক্রমে ১.৪৩ লাখ ও ১.৪৫ লাখ টাকা।

অটো ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের মতে, পুজোর আগে এই সিদ্ধান্ত গ্রাহকদের ক্রয়ক্ষমতা আরও বাড়িয়ে তুলবে। টাটা, মারুতি-সহ অন্যান্য সংস্থাও একই পথে হাঁটছে। ফলে প্রতিযোগিতামূলক দামে SUV থেকে ছোট গাড়ি—সব ক্ষেত্রেই ক্রেতাদের সামনে থাকছে একাধিক অপশন।

সব মিলিয়ে, পুজোর আগে মাহিন্দ্রা গাড়ির দাম কমার ফলে বাজারে বিক্রি বাড়বে বলে আশা করা হচ্ছে। যারা অনেকদিন ধরে নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছিলেন, তাঁদের জন্য এ এক সুবর্ণ সুযোগ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত