৭ মার্চ শুরু মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ২ এপ্রিল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০২২-র মাধ্যমিক উচ্চমাধ্যমিকের নির্ঘণ্ট ঘোষণা। আগামী বছর মাধ্যমিক শুরু হবে ৭ মার্চ থেকে। ঘোষণা করলেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। ৭ই মার্চ শুরু হবে পরীক্ষা। শেষ হবে ১৬ মার্চ। উচ্চমাধ্যমিক শুরু হচ্ছে ২ এপ্রিল, জানালেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

মাধ্যমিক নির্ঘণ্টঃ

৭ মার্চ বাংলা
৮ মার্চ ইংরেজি
৯ মার্চ ভূগোল
১১ মার্চ ইতিহাস
১২ মার্চ জীবনবিজ্ঞান
১৪ মার্চ অঙ্ক
১৫ মার্চ ভৌত বিজ্ঞান
১৬ মার্চ ঐচ্ছিক বিষয়

৭ মার্চ শুরু মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ২ এপ্রিল

হোম সেন্টারে অর্থাৎ নিজেদের স্কুলেই মাধ্যমিক পরীক্ষা দেবেন পরীক্ষার্থীরা। অন্যদিকে উচ্চ মাধ্যমিক শুরু হবে ২ এপ্রিল থেকে। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। উচ্চ মাধ্যমিকও হবে হোম সেন্টারে। অর্থাৎ স্কুলেই হবে পরীক্ষাগ্রহণ। ১৫ ফেব্রুয়ারি থেক ৪ মার্চ পর্যন্ত চলবে উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল। দ্বাদশ একাশের পরীক্ষাও একই দিনে। এমনটাই জানিয়ে দিল সংসদ।

 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত