মধ্যবিত্তের হেঁশেলে আগুন, ২৫ টাকা বেড়ে রান্নার গ্যাসের দাম হাজারের কাছে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মধ্যবিত্তের হেঁশেলে আগুন, যেভাবে দিনে দিনে বাড়ছে রান্নার গ্যাসের দাম তাতে মাথায় হাত সাধারণের। নুন আনতে পান্তা ফুরানোর জীবনে একদিকে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম তো অন্য দিকে রান্নার গ্যাস।

আরও পড়ুনঃ ভাঙছে BJP, সংগঠন বাঁচাতে উত্তরবঙ্গ ছেড়ে উত্তর চব্বিশ পরগণা যাচ্ছেন শুভেন্দু

এদিকে করোনা কালে কমেছে আয়ের সংস্থান, বন্ধ অনেকের রুটি রোজগারের উপায়। কিন্তু দাম বাড়ছে আশেপাশের সব কিছুর। সব মিলিয়ে নাজেহাল মধ্যবিত্তের জীবন। মাত্র দু’সপ্তাহের ব্যাবধানে ফের ২৫ টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম। এই মুহুর্তে কলকাতায়  ১৪.২ কেজি ভর্তুকিহীন সিলিন্ডারের দাম  গিয়ে দাঁড়িয়েছে হাজারের কাছাকাছি।

মধ্যবিত্তের হেঁশেলে আগুন, রান্নার গ্যাসের দামই ৯১১! 

১৪ দিনের মাথায় ফের দাম বাড়ায় কলকাতায় এবার সিলিন্ডার কিনতে হবে ৯১১ টাকা দিয়ে। চেন্নাইয়ে রান্নার গ্যাস কিনতে খরচ করতে হবে ৯০০.৫০ টাকা।  একই সঙ্গে কলকাতায় এই মুহুর্তে বানিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে  ১৭৭০.৫০ টাকা।। এক লাফে এর দাম বেড়েছে ৭৩.৫০ টাকা।

ডিসেম্বর থেকে এখনো পর্যন্ত ধাপে ধাপে রান্নার গ্যাসের দাম বেড়েছে মোট ২৯০ টাকা। তেল সংস্থা এর দাবি, বিশ্ববাজারে প্রোপেন বুটেনের দাম  বাড়ার কারণেই দফায় দফায় মূল্য বৃদ্ধি ঘটছে রান্নার গ্যাসের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন