নজরবন্দি ব্যুরোঃ গড়াবে লোকাল ট্রেনের চাকা, ভোগান্তি কাটতে চলেছে সাধারণ মানুষের। সব ঠিক থাকলে আশা করা যাচ্ছে আগামী ১৫ তারিখের পর থেকেই রাজ্যের লোকাল ট্রেন চালুর অনুমতি দেবে রাজ্য সরকার। অন্তত তেমনটাই মনে করছে রেল পক্ষ। রাজ্য জুড়ে একে একে সব অফিস কাছারি খুলে গেলেও রেল পরিষেবা চালু না হওয়ায় রোজকার ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
আরও পড়ুনঃ বিধান পরিষদ গঠনে বড় বাধা, দুই কক্ষে মমতার স্বপ্ন ভেঙে দিতে পারে বাম-বিজেপি!
বেশ কয়েকবার রাজ্যের একাধিক জায়গায় লোকাল ট্রেন চালানোর দাবিতে সরব হয়েছেন মানুষ। একাধিক জায়গায় স্টেশন চত্ত্বর অবরোধ করেছেন স্থানীয়রা। আজও হাওড়ার চেঙ্গাইলে রেল স্টেশন চত্বর ঘেরাও করেন সাধারণ মানুষ। রেলের চাকা কবে থেকে গড়াবে সে বিষয়ে জানতে চাওয়া হলে রেল পক্ষ বারবার জানিয়েছেন সরকার অনুমতি দিলেই শুরু হবে যাত্রা, তারা প্রস্তুত কাঠামোগত দিক থেকেও সে কথাও জানিয়েছে বারবার।
১৫ তারিখের পর থেকেই গড়াবে লোকাল ট্রেনের চাকা!

ইতিমধ্যে দূরের জনসংযোগের কথা মাথায় রেখে একে একে চালু হয়েছে একাধিক এক্সপ্রেস ট্রেন। লোকাল ট্রেন চালুর বিষয়ে এখনো সরকার থেকে অনুমতি না পেলেও সূত্রের খবর রেল পক্ষ আশা করছে আগামী ১৫ তারিখের পর থেকেই রাজ্যে চলতে শুরু করবে লোকাল ট্রেন।



