নিত্য যাত্রীদের মনে স্বস্তি দিয়ে প্রায় ৮ মাস পর চালু হল লোকাল ট্রেন পরিষেবা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিত্য যাত্রীদের মনে স্বস্তি দিয়ে প্রায় ৮ মাস পর চালু হল লোকাল ট্রেন পরিষেবা। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ কয়েকমাস গোটা দেশ জুড়ে জারি ছিল লকডাউন। প্রয়োজনীয় পণ্য সামগ্রী ছাড়া কিছুই মিলছিল না। বন্ধ করা হয়েছিল গণপরিবহনও। আনলক প্রক্রিয়া চালু হওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিকের দিকে জন জীবন এগোলেও লোকাল ট্রন বন্ধ রাখাই হয়েছিল।

আরও পড়ুনঃ ১০ এর নিচে বাচ্চাদের জন্যও খুলে দেওয়া হল চিড়িয়াখানার ফটক।

পরবর্তি সময়ে কিছু স্পেশ্যাল ট্রেন চালু হলেও সেই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন সাধারণ যাত্রীরা। সাধারণ মানুষের মনে স্বস্তি জুগিয়ে প্রায় ৮ মাস পর বুধবার থেকে রাজ্যে আবার চালু হল ট্রেন পরিষেবা। আগের মতোই রয়েছে যাত্রী সংখ্যা। লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ার আর বেশি ভাড়া গুনে কর্ম স্থলে পৌছতে হবে না নিত্য যাত্রীদের।

এদিন সকাল থেকেই হাওড়া ও শিয়ালদহ স্টেশনের টিকিট কাউন্টার গুলিতে লক্ষ্য করা গিয়েছে যাত্রীদের লম্বা লাইন। কিন্তু অন্যান্য স্টেশনে খুব একটা ভিড় দেখা যায়নি। যাত্রীরা স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরেই যাত্রা করছেন। পাশাপাশি পালিন করছে সামাজিক দুরত্বও। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রতিটি স্টেশনে মোতায়েন করা হয়েছে আরপিএফ, জিআরপি পুলিশ।

নিত্য যাত্রীদের মনে স্বস্তি দিয়ে প্রায় ৮ মাস পর চালু হল লোকাল ট্রেন পরিষেবা। জমায়েত রুখতে ঘিরে দেওয়া হয়েছে স্টেশনের প্রবেশ ও বাহির পথ। এদিন ভোর ৩.৪৫ মিনিটে শিয়ালদহ ডায়মন্ড হারবার লোকাল ছাড়ে। হাওড়া স্টেশন থেকে ভোর ৪টের সময় প্রথম ছারে ব্যান্ডেল লোকাল। ৪.১০-এ ছাড়ে হাওড়া-বর্ধমান মেন এবং কর্ডের ট্রেন। জানা গেছে, আপাতত ৩১১ টি ট্রেন চলবে হাওড়া শাখায় এবং ৪১৩ টি ট্রেন চলবে শিয়ালদহ শাখায়।

ট্রেন পরিষেবা চালু করার পাশাপাশি যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে রেলের তরফে। রাখা হয়েছে থার্মাল স্কেনার ও সরকারি অ্যাম্বুলেন্স। কোন যাত্রীর শরীরের তাপমাত্রা বেশি থাকলে তাঁকে বসানো হবে ফাঁকা ঘরে। তার পর তাঁকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে হাসপাতালে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন