নজরবন্দি ব্যুরোঃ অমিক্রন নিয়ে আতঙ্কে কাটছে গোটা পৃথিবী। অমিক্রন এর প্রভাব পড়েছে আমাদের দেশ ভারত বর্ষ এবং রাজ্য পশ্চিমবাংলায়। ক্রিসমাস এবং বর্ষশেষের অনুষ্ঠান ও বর্ষবরণ অনুষ্ঠানে শহর কলকাতা দেখেছে অসতর্ক ভিড়। মানুষ বর্ষশেষের অনুষ্ঠানে কোন সর্তকতা ছাড়াই নেমে পড়েছিল রাস্তায়। আর তার ফল রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে চার হাজারেরও বেশি।


শুধু মাত্র কলকাতাতেই একদিনে সংক্রামিত হয়েছেন ২৩৯৮ জন মানুষ। পশ্চিমবঙ্গের মতোই দেশের অন্যান্য রাজ্যের হাল আরো খারাপ। বিশেষ করে দিল্লি, মহারাষ্ট্র, কর্ণাটক সেখানেও হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন করোনায়। দেশজুড়ে যখন এই অবস্থা তখন পশ্চিমবঙ্গ সহ সব কটি রাজ্যে ফের নতুন নির্দেশিকা পাঠালো কেন্দ্রীয় সরকার।
এই নতুন নির্দেশিকায় বলা হয়েছে কোভিড ঢেউ সামলাতে অস্থায়ী হাসপাতাল তৈরি করতে হবে। কারণ ডেল্টা এবং ওমিক্রন এর করা লাগাতে দেশে তৃতীয় ঢেউ আসতে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় সব রাজ্যের মুখ্যসচিবদের চিঠি পাঠিয়ে নতুন সতর্ক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ।
তৃতীয় ঢেউ আসতে চলেছে! অস্থায়ী হাসপাতাল তৈরি করতে সব রাজ্যকে চিঠি কেন্দ্রের
চিঠিতে অস্থায়ী হাসপাতাল তৈরি করে বেড বাড়ানোর কথা বলা হয়েছে। সেক্ষেত্রে সরকারি বা বেসরকারি হাসপাতালে নিকটবর্তী হোটেলগুলিকে কাজে লাগাতে বলা হয়েছে। এছাড়াও প্রত্যেক জেলায় স্বাস্থ্য দপ্তরের কন্ট্রোল রুম তৈরি করে সংক্রমণ পরিস্থিতি ও স্বাস্থ্য পরিকাঠামোর উপর নজর রাখতে বলা হয়েছে।









