বিহার ভোটের পর কি পাল্টে যাচ্ছে রাজনৈতিক দূরত্ব? তৃণমূলের নেতৃত্বে জোটে এবার কি বামেরা?

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  বিহার ভোটের পর কি পাল্টে যাচ্ছে রাজনৈতিক দূরত্ব? বামেরা এবার জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিকতা ফিরে পেয়েছে বিহারের ভোটে পরিবর্তন আনতে না পারলেও। বাংলাকে পাখির চোখ করেছে বামেরা জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিকতা ফিরে পেয়েই।

আরও পড়ুনঃ নবান্নে মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত শুভেন্দু ও রাজীব-সহ ৪ মন্ত্রী! কিসের ইঙ্গিত দিলেন তাঁরা?

বামফ্রন্টের তরফে সিপিআইএমএল লিবারেশনের সম্পাদক এক নয়া সমীকরণ গড়ে তোলার বার্তা দিয়েছেন বিহারের ভোটের পর।তিনি জানিয়েছেন,”তৃণমূলের আগে বিজেপির বিরোধিতাই এই মুহূর্তে অগ্রাধিকার।”

বিহার ভোটের পর কি পাল্টে যাচ্ছে রাজনৈতিক দূরত্ব? বামফ্রন্ট এবছর বিহারে নির্বাচনে  ২৯ আসনে লড়াই করেছে।তার মধ্যে ১৬ আসনে তারা জয়যুক্ত হয়েছে। এই সাফল্যের পরই বাংলার জন্য পরামর্শ দিয়েছেন দীপঙ্কর ভট্টাচার্য। তিনি বলেন, “হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিহারের শাসনভার রক্ষা করার পর বাংলার জন্য দ্বিগুণ উৎসাহ নিয়ে ঝাঁপাবে বিজেপি। তাই ধর্মনিরপেক্ষ জোট গড়তে হবে।”

প্রসঙ্গত উল্লেখ্য ,বামফ্রন্টের কাছে এই মুহূর্তে গণতন্ত্রের প্রধান শত্রুর নাম বিজেপি। বাংলা-সহ গোটা গেশে ভয়ঙ্কর এই সাম্প্রদায়িক শক্তির মোকাবিলা করতে হবে। সেজন্য বামপন্থীদের যেমন মাটির কাছাকাছি ফিরে যেতে হবে। সংগঠনকে আরও পোক্ত করতে হবে। বামপন্থাকে শক্তিশালী না করতে পারলে বিজেপিকে ঠেকানো যাবে না। নতুন নতুন মুখ তুলে আনতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর