হকার উচ্ছেদের বিরুদ্ধে মিছিল বামেদের, পাঁচ দফা দাবি জানিয়ে ফিরহাদকে চিঠি

আজকের এই মিছিলে অংশ নেয় সিআইটিইউ, এআইসিসিটিইউ, এআইটিইউসি, ইউটিইউসি এবং টিইউসিসি-র মতো বাম শ্রমিক সংগঠনগুলি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অবৈধভাবে ফুটপাথ দখল করে ব্যবসা চালানো হকারদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক মাসের মধ্যে তাঁদের জায়গা খালি দেবার নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। এর আগে বেশ কয়েকদিন ধরে চলেছে হকার উচ্ছেদ। বৃহস্পতিবার হকারদের সমর্থনে এবং বেআইনি উচ্ছেদ বন্ধ করার দাবিতে কলকাতায় মিছিল এবং সমাবেশ করল বাম শ্রমিক সংগঠনগুলি। একই সঙ্গে পাঁচ দফা দাবি জানিয়ে কলকাতায় মেয়র ফিরহাদ হাকিমকে স্মারকলিপি জমা দিয়েছেন তাঁরা।

এদিন ধর্মতলার লেনিন মূর্তি থেকে কলকাতা পুরসভার দফতর মিছিল হয়। এরপর সমাবেশ করে বাম শ্রমিক সংগঠন। ভাষণ দেন নেতারা। কলকাতার মেয়রকে যে পাঁচ দফা দাবি তাঁরা জানিয়েছেন তা হল, এক, পশ্চিমবঙ্গে অবিলম্বে কেন্দ্রীয় হকার আইন কার্যকর করতে হবে। দুই, উচ্ছেদ নয়, পরিবর্তে কেন্দ্রীয় আইন অনুযায়ী প্রত্যেক হকারকে লাইসেন্স এবং উপযুক্ত পরিচয়পত্র দিতে হবে।

হকার উচ্ছেদের বিরুদ্ধে মিছিল বামেদের, পাঁচ দফা দাবি জানিয়ে ফিরহাদকে চিঠি

তিন, হকার পুনর্বাসনের জন্য প্রতিটি ওয়ার্ডে হকার মার্কেট তৈরি করতে হবে। চার, বর্ষার সময় ব্যবসার প্রয়োজনে প্লাস্টিক ব্যবহার করতে দিতে হবে। পাঁচ, টাউন ভেন্ডিং কমিটিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন অন্তর্ভুক্ত হকার ইউনিয়নের প্রতিনিধি রাখতে হবে।

হকার উচ্ছেদের বিরুদ্ধে মিছিল বামেদের, পাঁচ দফা দাবি জানিয়ে ফিরহাদকে চিঠি

হকার উচ্ছেদের বিরুদ্ধে মিছিল বামেদের, পাঁচ দফা দাবি জানিয়ে ফিরহাদকে চিঠি

এগুলোর মধ্যে মূলত ২০১৪ সালের কেন্দ্রীয় হকার আইন চালু করার দাবিই ছিল মুখ্য। এ ছাড়া, পুনর্বাসন ছাড়া বেআইনি উচ্ছেদ বন্ধ করতে হবে বলেও জানান তাঁরা। আজকের এই মিছিলে অংশ নেয় সিআইটিইউ, এআইসিসিটিইউ, এআইটিইউসি, ইউটিইউসি এবং টিইউসিসি-র মতো বাম শ্রমিক সংগঠনগুলি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন