হটাৎ করে টিম ইন্ডিয়ার কোচ হলেন লক্ষ্মণ! ইংল্যান্ড টেস্টের আগে নাটকীয় পরিবর্তন

গৌতম গম্ভীর দেশে ফিরলেন মায়ের অসুস্থতার কারণে, টিম ইন্ডিয়ার দায়িত্ব সাময়িকভাবে সামলাবেন ভিভিএস লক্ষ্মণ। শুভমান-বুমরাহদের কোচিংয়ে নয়া চ্যালেঞ্জের সামনে ভারত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতীয় ক্রিকেট দলে বড়সড় অদলবদল। ইংল্যান্ড সফরের ঠিক আগে, হঠাৎ করেই দেশে ফিরতে বাধ্য হলেন হেড কোচ গৌতম গম্ভীর। মায়ের হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর তিনি তড়িঘড়ি ভারত ফিরে আসেন। এই পরিস্থিতিতে, সাময়িকভাবে টিম ইন্ডিয়ার দায়িত্ব সামলাবেন ভিভিএস লক্ষ্মণ

 কেন লক্ষ্মণ?

ভিভিএস লক্ষ্মণ বর্তমানে অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে লন্ডনে আছেন। তাঁর রয়েছে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (NCA) পরিচালনার অভিজ্ঞতা। ২০২4 সালে তাঁর কোচিংয়েই ভারত দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরিজ জিতে ফিরেছিল। সেই অভিজ্ঞতার ভরসাতেই এখন সিনিয়র দলের দায়িত্বে তিনি।

 ভারতের টেস্ট সিরিজ সূচি:

প্রথম টেস্ট: ২০ জুন, লিডস

দ্বিতীয় টেস্ট: ২ জুলাই, এজবাস্টন

তৃতীয় টেস্ট: ১০ জুলাই, লর্ডস

চতুর্থ টেস্ট: ২৩ জুলাই, ম্যাঞ্চেস্টার

পঞ্চম টেস্ট: ৩১ জুলাই, ওভাল

 কোন অবস্থায় ফিরবেন গম্ভীর?

গৌতম গম্ভীর ১৭ জুন দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গিয়েছে। এর আগে অন্তর্দলীয় ম্যাচের পর ভারতীয় দল রওনা দেবে লিডসের উদ্দেশ্যে। প্রথম টেস্ট শুরুর মাত্র তিন দিন আগেই তিনি ফিরবেন দলের সঙ্গে।

 গম্ভীরের অ্যাসিড টেস্ট

রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসর-পরবর্তী সময়ে ভারতের এই ইংল্যান্ড সফরকে বলা হচ্ছে গম্ভীরের “অ্যাসিড টেস্ট”। তরুণ ক্রিকেটারদের নিয়ে তাঁর কৌশল ও নেতৃত্ব কতটা কার্যকরী হয়, তা নিয়েই রয়েছে তীক্ষ্ণ নজর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত