ফের প্রতিবাদে সরব হাই কোর্টের আইনজীবীরা, প্ল্যাকার্ড হাতে মানব-বন্ধন

ফের প্রতিবাদে সরব হাই কোর্টের আইনজীবীরা, প্ল্যাকার্ড হাতে মানব-বন্ধন। প্রত্যেকে প্ল্যাকার্ড হাতে দীর্ঘ মানব-বন্ধনের মাধ্যমে একই স্লোগান তুলেন তারা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ইতিমধ্যেই আরজি কর-কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে মানব-বন্ধন  করে প্রতিবাদে সরব হয়েছেন বিশিষ্ট মহল। এবার ফের প্রতিবাদে সরব হলেন হাই কোর্টের আইনজীবীরা। প্রতিবাদে বিচারের চেয়ে প্ল্যাকার্ড হাতে দীর্ঘ মানব-বন্ধন কর্মসূচি পালন করলো আইনজীবীরা। সেই সঙ্গে স্লোগান তুলে বিচারের। অর্থাৎ যা পশ্চিমবঙ্গের ইতিহাসে এক বিরল ঘটনা হিসেবে ধরা দিল।

মঙ্গলবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে ইএম বাইপাস থেকে শুরু করে সায়েন্স সিটিতেও, পাটুলি থেকে উল্টোডাঙ্গা সর্বত্র এইরুপ দৃশ্য দেখা গিয়ে ছিল। আর সেখানে অংশ গ্রহণ নিয়েছিল সমস্ত স্তরের চিকিৎসার সাথে যুক্ত কর্মীরা। এবার বুধবার সেই ঘটনায় ঘটলো কলকাতা হাই কোর্টেও। অর্থাৎ প্রত্যেকে প্ল্যাকার্ড হাতে দীর্ঘ মানব-বন্ধনের মাধ্যমে একই স্লোগান তুলেন, ‘জাস্টিস ফর আরজি কর’। সময় জট গড়ায় ততই সেই মানব-বন্ধন আরও বৃহত্তর হয়। একে একে সমস্ত স্তরের আইনজীবীরা যোগডান করেন এই কর্মসূচিতে।

আজ বুধবার রাত ৯ টা থেকে ১০ টা এক ঘণ্টা ঘরের আলো নিভিয়ে প্রদীপ জ্বালানোর ডাক জুনিয়র ডাক্তারদের। এ বিষয়ে এক আন্দোলনকারী চিকিৎসকের দাবি,”আমাদরে যে দাবি তা এখনও বজায় আছে। আমাদের আন্দোলন চলছে। আজ রাত ৯টা থেকে ১০টার  সময় সমস্ত জনগণকে অনুরোধ করেছি তাঁরা যেন সকলে ঘরের আলো নিভিয়ে একটি প্রদীপ নিয়ে বা কোনও মোমবাতি নিয়ে বাইরে এসে যেন একটা মানব বন্ধন তৈরি করে। এই ১ ঘণ্টা আলো নিভিয়ে প্রদীপ জ্বালানোর মানে হল বিচারের আসায় অন্ধকার থেকে আলোর দিকে গন্তব্য। আমাদের অভয়া যাতে বিচার পায়, তাঁকে মাথায় রেখেই আমাদের এই কর্মসূচি”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত