প্রবল নিম্নচাপে প্লাবনের আশঙ্কা। কমলা সতর্কতা জারি করল হাওয়া অফিস।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রবল নিম্নচাপে প্লাবনের আশঙ্কা। কমলা সতর্কতা জারি করল হাওয়া অফিস। একটি নিম্নচাপের রেশ কাটার আগেই ফের আরও একটি নিম্নচাপ। আর নতুন এই নিম্নচাপের জেরে আগামী পাঁচ দিন দক্ষিন বঙ্গের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফে মঙ্গলবার থেকে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে রবিবার বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগে একটি প্রবল নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আর এই নিম্নচাপের ফলেই রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে।

আরও পড়ুনঃ চূড়ান্ত পর্যায় ট্রায়ালের আগেই টিকার ছাড়পত্র। রাশিয়ার পথেই ভারত?

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে রবিবার অর্থাৎ নিম্নচাপ ঘনীভূত হওয়ার দিনেই পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিন ২৪ পরগণা এবং নদীয়া জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পরের দিন অর্থাৎ সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় একই ভাবে ভারী বৃষ্টি হবে। বৃষ্টি ব্যাপক থেকে ব্যাপকতর হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে। মঙ্গলবার দক্ষিন বঙ্গের প্রায় সবকটি জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

প্রবল নিম্নচাপে প্লাবনের আশঙ্কা। কমলা সতর্কতা জারি করল হাওয়া অফিস। মঙ্গলবার থেকেই তাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এদিকে বুধবার প্রলয় আরও বাড়বে। এবং বৃহস্পতিবার বৃষ্টি তাণ্ডব চালাবে বলে পূর্বাভাস। বুধ এবং বৃহস্পতি বার দক্ষিন বঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সে কারনেই মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় এবং বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই প্রবল বর্ষনে প্লাবিত হতে পারে একাধিক জেলা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের নীচু এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে। পাশাপাশি কলকাতার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের এই সতর্কতা জারিতে প্রমাদ গুনছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন