নজরবন্দি ব্যুরোঃ দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কমলেও বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪০৫ জন। সোমবার এই সংখ্যা ছিল ১৬ হাজারের কিছু বেশি।
আরও পড়ুনঃ শিলিগুড়ির মেয়র পদে শপথ নিলেন গৌতম দেব


সেই তুলনায় আজ প্রায় ৩ হাজারের কাছাকাছি কমল আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২৩৫ জন। দেশের পজিটিভিটি রেটও অনেকটা নেমে গিয়েছে। দেশে করোনা সংক্রমণে পজিটিভিটি রেট এখন ১.২৪ শতাংশে নেমে এসেছে।
গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৩৪,২২৬ জন। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখন ১,৮১,০৭৫ জন। এ নিয়ে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪ কোটি ২১ লক্ষ ৫৮ হাজার ৫১০। অ্যাকটিভ রোগীর সংখ্যা এই মুহূর্তে ১ লক্ষ ৮১ হাজার ৭৫। যা মোট আক্রান্তের ০.৪২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দেশে কমলো আক্রান্তের সংখ্যা, বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা
এদিকে টিকাকরণও চলছে জোরকদমে। ১৭৫ কোটি ৮৩ লক্ষ ২৭ হাজার ৪৪১ জনকে টিকা দেওয়া হয়েছে বলে জানান হয়েছে রিপোর্টে। এরই মধ্যে হায়দরাবাদের সংস্থা বায়োলজিক্যাল ই-র ভ্যাকসিন কর্বিভ্যাক্স ১২ থেকে ১৮ বছর বয়সিদের দেওয়ার জন্য অনুমোদন দিয়েছে ডিজিসিআই।









