নজরবন্দি ব্যুরোঃ এবার আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান থেকে ধরা পড়ল বিক্রমের ছবি। ছবিটি তুলেছে নাসার উপগ্রহ লুনার রিকনেসান্স অরবাইটার, সংক্ষেপে LRO। নিজেদের এক্স (ট্যুইটারের বর্তমান নাম) হ্যান্ডেলে ছবিটি প্রকাশ করে নাসা লিখেছে, “এলআরও মহাকাশযান চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান-৩-এর ল্যান্ডারের ছবি তুলেছে।“
আরও পড়ুনঃ কেন মিশন চন্দ্রযান এত গুরুত্বপূর্ণ ছিল ভারতের জন্য? চাঁদে মানুষ পাঠানো সময়ের অপেক্ষা!
২০২৩ সাল। মহাকাশ গবেষণায় ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ সাল। প্রথমবারের জন্য হাতে চাঁদ পেয়েছে ভারত। একাবারে সরাসরি ভারতের সঙ্গে চাঁদের নাম জুড়ে হয়েছে ‘ভারতচন্দ্র’! বিগত ২৩ শে অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে পাখির পালকের (সফট ল্যান্ডিং) ন্যায় অবতরণ করেছে ল্যান্ডার বিক্রম। আর নাসা জানিয়েছে, তাঁদের মহাকাশযান বিক্রমের ছবিটি তুলেছে ২৭ তারিখ অর্থাৎ অবতরণের চার দিন পর।

ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান তাঁদের সঙ্গে থাকা পোলেডের মাধ্যমে অনেক তাৎপর্যপূর্ণ তথ্য দিয়েছে। প্রথমত, চাঁদের দক্ষিণ মেরুর মাটির উষ্ণতা। দ্বিতীয়ত, চাঁদে কী কী খনিজ উপলব্ধ। তৃতীয়ত, চাঁদে ভূমিকম্প হয় কিনা। এই সব প্রশ্নের উত্তর দিয়েছে বিক্রম এবং প্রজ্ঞান।
.@NASA‘s LRO spacecraft recently imaged the Chandrayaan-3 lander on the Moon’s surface.
The ISRO (Indian Space Research Organization) Chandrayaan-3 touched down on Aug. 23, 2023, about 600 kilometers from the Moon’s South Pole.
সদ্য প্রকাশিত
Portugal vs Uzbekistan: বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রত্যাবর্তনের রোনাল্ডোর, উজবেকিস্তানকে ৫ গোলে উড়িয়ে নকআউটের পথে পর্তুগাল
Age Eligibility Checker: চাকরির বয়সসীমার মধ্যে আছেন কি না? অনলাইনে যাচাই করুনMORE >> https://t.co/phmOblRlGO pic.twitter.com/CyhFrnvTjT
— NASA Marshall (@NASA_Marshall) September 5, 2023

প্রজ্ঞান জানিয়েছে, চাঁদের দক্ষিণ মেরুর মাটির ওপরিতলের উষ্ণতা ৪০ ডিগ্রি। অথচ মাটির মাত্র ২০সেমি গভীরে গেলে সেই তাপমাত্রা এসে দাঁড়ায় মাইনাস ১০ ডিগ্রি। এছাড়া চাঁদে সালফার, অ্যালুমনিয়াম, ক্যালশিয়াম, লোহা, ক্রোমিয়াম, টাইটেনিয়াম, ম্যাঙ্গানিজ, সিলিকন এবং অক্সিজেনের মতো খনিজের সন্ধান পাওয়া গিয়েছে। পাশাপাশি, চাঁদেও যে ভূমিকম্প হয় অর্থাৎ সেই ‘মুনকোয়েক’-এর প্রমাণ পাওয়া গিয়েছে। এই সব কিছুই সম্ভব হয়েছে রম্ভা, ইলসা, চ্যাস্টে পোলেডের সাহায্যে।
ওই তো চাঁদে দেখা যাচ্ছে বিক্রমকে! নাসার তোলা ছবিতে উজ্জ্বল ভারতীয় ল্যান্ডার
১৪ দিন কাজ করার পর আপাতত ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে বিক্রম ও প্রজ্ঞানকে। কারপণ, চাঁদে আগামী ১৪ দিনের জন্য নামছে নিকষ কালো রাত। এই সময় চাঁদের তাপমাত্রা এতটাই কমে যায় যে সেখানে কাজ করা বিক্রম এবং প্রজ্ঞানের জন্য কার্যত অসম্ভব। বিক্রম ঘুমানোর আগে তাঁর একটি ত্রিমাত্রিক ছবি তুলেছে প্রজ্ঞান। সেই রঙিন ছবিটিও ট্যুইটারে পোস্ট করেছে ইসরো।




