অ্যাপয়েন্টমেন্ট ছাড়া প্রবেশ নেই, তুষার দরজা থেকে কুণাল ফিরলেন শুভেন্দুর প্রবেশ প্রশ্ন নিয়ে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অ্যাপয়েন্টমেন্ট ছাড়া প্রবেশ নেই, আচমকা সলিসিটর জেনারেল তুষার মেহতার বাড়ির সামনে গিয়ে তেমনটাই জানতে পারলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তবে তুষার সমুখে গিয়েও প্রবেশের অনুমতি মেলেনি কুণাল ঘোষের। নিরাপত্তারক্ষীরা জানান, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেই বলে প্রবেশ করতে পারবেন না তিনি।

আরও পড়ূনঃ ‘ভেবেছিলাম হয়তো সুস্থ হয়ে যাবে…’ স্ত্রী-বিয়োগ মুকুলের, পাশে থাকতে সল্টলেকে মমতা

সেক্ষেত্রে সাক্ষাত না পেয়ে ফিরে এলেও কুণাল ফিরে আসছেন নতুন প্রশ্ন নিয়ে। তাহলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েই গিয়েছিলেন শুভেন্দু। গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে চাপান উতোর চলছেই। গত সপ্তাহেই দিল্লি গিয়ে তুষার মেহতার বাড়ি গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার পর থেকেই তুষার মেহতার অপসারণ চেয়ে একাধিক জায়গায় চিঠি দিয়েছে তৃণমূল। গতকাল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তৃণমূলের প্রতিনিধি দল। এদিকে তুষার মেহতা জানিয়েছিলেন তিনি দেখা করেননি শুভেন্দুর সঙ্গে। তার পরেই আজ আচমকা ভিজিট সারেন কুণাল। আর তাতেই নতুন করে উঠে এসেছে প্রশ্ন।

অ্যাপয়েন্টমেন্ট ছাড়া প্রবেশ নেই, আগের থেকে অনুমতি নেওয়া নেই বলে প্রবেশাধিকার পাননি। কুণাল ঘোষ জানিয়েছেন, তিনি সারদা নারদা সহ একাধিক মামলার নথিও সঙ্গে নিয়ে গিয়েছিলেন,  সেগুলি তুলে দিয়ে এসেছেন রক্ষীর হাতে।  তবে অনুমতি না পেয়ে কুণালের ফিরে আসায় তৃণমূল প্রশ্ন তুলেছে ইতিমধেই, তবে কি অনুমতি নিয়ে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দু? মেহতার বাড়ির সামনে গেলেই যে কেউ ঢুকতে পারবে না তা আজ স্পষ্ট, এই ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতার ওপর এতে চাপ আরও বেশি বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর