নজরবন্দি ব্যুরোঃ সানি দেওল অভিনীতি দামিনি সিনেমার একটি কোর্টরুমের দৃশ্যে বিখ্যাত ডায়লগ দিয়েছিলেন অভিনেতা সানি দেওল। সানি দেওল এখন বিজেপি সাংসদ। কিন্তু তাঁর হিট ডায়লগ এবার প্রবেশ করেছে বঙ্গ রাজনীতিতে। একদিকে, ১২, ১৪ ও ২১ ডিসেম্বর গুরুত্বপূর্ণ বলে জল্পনা উস্কে দিয়েছেন শুভেন্দু। অন্যদিকে, ২ রা জানুয়ারি দুপুর ২ টোর কথা উল্লেখ করে পাল্টা রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছেন কুণাল ঘোষ। ডিসেম্বর নাকি জানুয়ারি, ভাগ্যের চাকা ঘুরবে কার দিকে?
আরও পড়ুনঃ TET Exam: টেট পরীক্ষার আগে বড় অভিযোগ, ব্যবস্থা নিল পুলিশ
পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনীতির ময়দানে নিজেদের দর কষাকষি শুরু করেছেন বিজেপি ও তৃণমূলের নেতারা। সভার পাল্টা সভা, অভিযোগের পাল্টা অভিযোগ, আক্রমণের প্রতি আক্রমণ ছিল এতদিন ধরে। এবার তারিখের পাল্টা তারিখ তারিখ দিচ্ছেন উভয় পক্ষের নেতারা।

গত কয়েক মাস ধরে ডিসেম্বরের ডেডলাইন দিয়ে চলা বিজেপি নেতারা এখন যেন অক্সিজেন পেয়েছেন শুভেন্দুর বার্তায়। যেখানে তিনটি তারিখের উল্লেখ করেছেন তিনি। এবার শুভেন্দুর থেকে একধাপ এগিয়ে কুণাল ঘোষ তারিখ এবং সময় ঘোষণা করে দিলেন। ট্যুইট করে কুণাল জানিয়েছেন, একজন শিক্ষানবিশ জ্যোতিষীর দেওয়া কিছু তারিখ দেখার পর, এখন আমি একটা তারিখ ও সময় দিচ্ছি। এবং এটি আমি এক জন বিশিষ্ট জ্যোতিষীর কাছ থেকে পেয়েছি। তিনি বলেন, বিয়ের তারিখ ছাড়া ডিসেম্বরে কোনো তারিখ নেই, যাকে তাৎপর্যপূর্ণ হিসেবে চিহ্নিত করা যায়। কিন্তু ২ জানুয়ারি হল গুরুত্বপূর্ণ দিন, সময় দুপুর ২ টো।

এখন প্রশ্ন হল, বাংলার জনগণকে ওয়েট অ্যান্ড ওয়াচে রেখে দেওয়া শুভেন্দু অধিকারী পাল্টা কোনও তারিখ দেবেন? নাকি তিন দিনের মধ্যে একটি দিনকে প্রাধান্য দেবেন! আবার সময় ঘণ্টা মিনিট বলে দেবেন।
ডিসেম্বর নাকি জানুয়ারি, ভাগ্যের চাকা ঘুরবে কার দিকে?

এমনিতেই শুভেন্দুর বক্তব্য নিয়ে তাঁকে জ্যোতিষীদের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন তৃণমূলের নেতারা। তবে শুভেন্দু নিজেকে জ্যোতিষী মনে করছেন না, একাধিক সভা থেকে তিনি বলেছেন, বামেদের দূর্ঘ যেভাবে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করেছেন, সেভাবেই তৃণমূলকেও ক্ষমতাচ্যুত করবেন। শুভেন্দুর এই দাবি বাস্তবের মাটিতে কতটা মান্যতা পাবে? সেটা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে রাজনৈতিক মহল।



