কনকনে ঠান্ডায় কাঁপছে রাজ্য, মরসুমের আজ শীতলতম দিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : কনকনে ঠান্ডায় কাঁপছে রাজ্য, মরসুমের আজ শীতলতম দিন, অবশেষে দেখা মিলল শীতের। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আসতেই হিমেল হাওয়ায় কাঁপছক গোটা রাজ্য। অবশেষে স্বস্তি শীত প্রিয় বাঙ্গালির। রাজ্যে শীত ঢোকায় সকাল,সকাল থেকেই শীতের মেজাজ টের পেয়েছে গোটা রাজ্যবাসী।
পূর্বাভাস আগে থেকেই ছিল। আর সেই মতোই শীতের ইনিংস শুরু হল গোটা রাজ্যে। বেশকিছুদিন আগেও শীতের তেমন দেখা মিলছিল না।

আরও পড়ুন: স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটেতে অমিত শাহ

অতএব, গতকাল ১৬.৩ ডিগ্রি তাপমাত্রা থেকে আজ একধাক্কায় ১৩.১ ডিগ্রি পড়ল পারদ। কাল সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি ছিল। হাওয়া অফিস সূত্রের খবর, অন্তত মঙ্গলবার পর্যন্ত শীতের এই আমেজ চলবে। তারপর আবারও উষ্ণতা বাড়বে রাজ্যে।


কনকনে ঠান্ডায় কাঁপছে রাজ্য, মরসুমের আজ শীতলতম দিন,
অনেক দিন ধরেই টালবাহানার পর অবশেষে শীতের দেখা মিলেছে। আর তাতেই স্বস্তি রাজ্যবাসীর। এবিষয়ে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজই মরসুমের শীতলতম দিন। গত ৪৮ ঘন্টায় পারদ পতন নামতে পারে ১১ ডিগ্রি সেলসিয়াসের নীচে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর