আজকের আবহাওয়া: কলকাতায় পারদ ১৫ ডিগ্রি, শীত কি সাময়িক বিরতি নিচ্ছে? ফের কবে কনকনে ঠাণ্ডা?

আলিপুরের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহশেষে তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের স্পেল জারি। কলকাতা ও জেলায় কুয়াশা, উত্তুরে হাওয়ার দাপট থাকবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শীত কি খানিকটা পিছিয়ে যাচ্ছে? কলকাতায় তাপমাত্রা সামান্য বেড়েছে ঠিকই, তবে শীতের দাপট এখনও বজায়। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস—স্বাভাবিকের তুলনায় ০.৩ ডিগ্রি কম। অর্থাৎ, কাঁপুনি কমলেও শীত একেবারে বিদায় নেয়নি।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী তিন থেকে চার দিনে বড়সড় কোনও আবহাওয়াগত পরিবর্তনের সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা দেখা গেলেও দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকবে। এই সময় কলকাতার তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে।

Shamim Ahamed Ads

দক্ষিণবঙ্গের পশ্চিমের কয়েকটি জেলা এবং উপকূলবর্তী অঞ্চলে ভোরের দিকে কুয়াশার সম্ভাবনা তুলনামূলক বেশি। তবে বৃষ্টির কোনও ইঙ্গিত নেই। অবাধ উত্তুরে হাওয়ার প্রভাবে শীতের স্পেল চলবে বলেই পূর্বাভাস।

আজকের আবহাওয়া: কলকাতায় পারদ ১৫ ডিগ্রি, শীত কি সাময়িক বিরতি নিচ্ছে? ফের কবে কনকনে ঠাণ্ডা?
শীত কি সাময়িক বিরতি নিচ্ছে?

জেলাভিত্তিক তাপমাত্রার দিকে তাকালে দেখা যাচ্ছে, পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। উপকূলের জেলাগুলিতে তা থাকবে ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যে। ফলে শহরের তুলনায় জেলার শীত কিছুটা বেশি অনুভূত হবে।

উত্তরবঙ্গেও শীতের আমেজ বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার—এই পাঁচ জেলায় সকালে ঘন কুয়াশার সম্ভাবনা বেশি। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে এবং শীতের স্পেল অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত