আর জি করের জের, রাতের নিরাপত্তায় নতুন নির্দেশিকা কোলকাতা পুলিশের

Kolkata: হাসপাতাল, সরকারি প্রতিষ্ঠান, বহুতল ও শপিং মলগুলিতে বাড়তি নজরদারি চালাতে হবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আর জি কর হাসপাতালের নারকীয় ঘটনার পর রাতের মহানগরে নিরাপত্তা আরও জোরাল করছে লালবাজার। রাতে নজরদারিতে ট্রাফিক পুলিশের জন‌্য এসওপি (SOP) চালু করা হয়েছে বলে খবর। নয়া নিয়ম অনুযায়ী, হাসপাতাল, সরকারি প্রতিষ্ঠান, বহুতল ও শপিং মলগুলিতে বাড়তি নজরদারি চালাতে হবে। ওইসব জায়গা কতটা সুরক্ষিত, অপরাধমূলক কার্জকম হয় কি না – সেসব খুঁটিনাটি বিষয়ে যথাযথ নজর দিতে হবে এবার থেকে।

বিশেষ করে মহিলা ও শিশুদের সুরক্ষার দিকে গুরুত্ব বাড়াচ্ছে লালবাজার। আর সেই দায়িত্বে রাতের ডিউটিতে কর্মরত ট্রাফিক পুলিশের। এছারাও নির্দেশিকায় বলা হয়েছে, ডিউটি চলাকালীন প্রত্যেক অফিসার ও তাঁর সঙ্গে থাকা ট্রাফিক কর্মীদের সংশ্লিষ্ট এলাকায় উপস্থিত থাকা এবং টহলদারিতে জোর দিতে হবে৷ নাকা পয়েন্টে জোর নজরদারি চালাতে হবে।

বেপরোয়া ভাবে গাড়ি চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং বাইক রেসের মতো বিষয় রোখার উপরে নজর দিতে হবে৷ যদি ট্রাফিক পুলিশের কোনও কর্মী অথবা অফিসার ডিউটিতে কোনও লক্ষণীয় ঘটনা দেখতে পান, তবে তাঁরা তাৎক্ষণিকভাবে ট্রাফিক কন্ট্রোল রুম, কন্ট্রোল রুম, লালবাজার এবং বিভাগীয় গার্ডে জানাবেন এবং প্রয়োজনে তারা বিভাগীয় ডিসিকেও জানাবেন।

এছারাও টহল চলাকালীন সমস্ত নাইট অফিসারদের অবশ্যই নিরাপত্তা ও নিরাপত্তার জন্য বডি ক্যামেরা ব্যবহার করে প্রতিটি ঘটনার রেকর্ড রাখতে হবে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত