সেপ্টেম্বরেই চালু হচ্ছে মেট্রো। লোকাল ট্রেন চলতে পারে ২৫% #BreakingNews

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সেপ্টেম্বরেই চালু হচ্ছে মেট্রো। প্রত্যাশা ছিলই এবার তা পূরণ হল। নবান্ন বিজ্ঞপ্তি দিয়ে জানাল কলকাতায় ৮ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মেট্রো পরিষেবা । তবে মেট্রো চালু হলেই এখন সবাই মেট্রোতে চড়ার সুযোগ পাবেন না। মেট্রোতে তারাই চড়তে পারবেন যাদের কাছে রয়েছে স্মার্ট কার্ড। টিকিট কেটে বা টোকেন কিনে চড়া যাবেনা মেট্রোরেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মত রাজ্য সরকার লোকাল ট্রেন ও মেট্রো চালাতে চায় বলে চিঠি দেন রেল বোর্ডের চেয়ারম্যানকে। রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় শুক্রবার চিঠিতে জানান, লোকাল ট্রেন ও মেট্রো চালাতে রাজ্য সরকার আগ্রহী।

আরও পড়ুনঃ সেপ্টেম্বরে নির্দিষ্ট দিনেই হবে লকডাউন, জানিয়ে দিল রাজ্য সরকার।

সেপ্টেম্বরেই চালু হচ্ছে মেট্রো। যথাযথ সামাজিক দূরত্ব ও নিয়ম বিধি মেনে রাজ্যে ট্রেন চালানো যেতে পারে বলে জানায় রাজ্য। এছাড়াও এই চিঠিতে রাজ্য সরকার রেল পরিষেবা চালু জন্য রেল কর্তৃপক্ষ থেকে যা করার প্রয়োজন তা করতে এবং জানাতে অনুরোধ করা হয় রাজ্যকে। কারণ ছিল, দ্রুত যাতে চালু করা যায় এই পরিষেবা। উল্লেখ্য, এই চলতি সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত করে জানিয়েছিলেন নিয়ম বিধি মেনে রাজ্যে সেপ্টেম্বর থেকে মেট্রো ও লোকাল ট্রেন চালু করা যেতে পারে। তারপরই এই চিঠি দেন স্বরাষ্ট্রসচিব।

উল্লেখ্য, গত মার্চ মাস থেকে রাজ্য সহ সমগ্র দেশে মেট্রো রেল পরিষেবা বন্ধ রয়েছে। মেট্রোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও নিয়ম মানা গেলেও কার্যত অসম্ভব লোকাল ট্রেনের ক্ষেত্রে তা মানা। এখন এটাই দেখার, কিভাবে প্রতিটি নিয়ম-নীতি মেনে ট্রেন চালু করা হয়। এখন এটারই অপেক্ষা করছে রাজ্যের সাধারণ জনগণ। কারণ ,প্রত্যেকের সমস্যা হচ্ছে। এই সমস্যা থেকে কবে মুক্তি পাবে ,সেই দিকে তাকিয়ে সকলে।

এদিকে Unlock 4 – এর গাইডলাইন জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেখানেই মেট্রো পরিষেবা শুরুর অনুমতি দেওয়া হয়েছে । মেট্রো না চলায় যাত্রীদের পুরো ভারটাই সামলাতে হচ্ছে বাসকে। এর ফলে বাসে ব্যাপক ভিড় হচ্ছে। ফলে শারীরিক দূরত্ববিধি কোনো ভাবেই পালন করা যাচ্ছে না। লোকাল ট্রেন চলার ব্যাপারে কিছু সিদ্ধান্ত আপাতত না হলেও সূত্রের খবর শুরুতে পঁচিশ শতাংশ লোকাল ট্রেন চালানো হবে।

পাশাপাশি লোকাল ট্রেন চালাতে রাজ্যের গাইড লাইন নিতে বৈঠকে বসবেন রেলকর্তারা। হাওড়া, শিয়ালদহ ডিভিশনে লোকাল ট্রেন কি ভাবে চলবে তা পুরোপুরি নির্ভর করছে রাজ্যের উপর। বৈঠকের পরেই স্বরাষ্ট্র মান্ত্রক থেকে ছাড়পত্র আদায়ের চেষ্টা করবে বোর্ড। লোকাল ট্রেন চললেও প্রত্যেক যাত্রীকে থার্মাল স্ক্যানার পেরিয়ে তবেই স্টেশনে ঢুকতে হবে। নিয়মিত স্টেশন স্যানিটাইজ ছাড়াও ট্রেন চলাচলের নিয়ম বেঁধে দেওয়া হতে পারে। প্রত্যেক স্টেশনে অলটারনেট করে গ্যালপিং ট্রেন চলতে পারে। থাকবে আরপিএফের নিশ্চিদ্র সুরক্ষা বলয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন