কলকাতা বইমেলা উৎসর্গ করা উচিত ছিল নেতাজীর নামে, প্রস্তাব দিলেন শুভেন্দু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রবিবার দেশজুড়ে পালিত হচ্ছে নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিবস। আলাদা করে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের তরফেও। শাসক দলের সমালোচনায় সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, কলকাতা বইমেলা উৎসর্গ করা উচিত ছিল নেতাজীর নামে।

আরও পড়ুনঃ Netaji Subhas Chandra Bose: নেতাজীর প্ল্যানিং কমিশন তুলে দিয়েছে কেন্দ্র, এবার বাংলা গড়বে, ঘোষণা মমতার

এ প্রসঙ্গে নন্দীগ্রামের বিধায়ক জানিয়েছেন, “আমি বাংলাদেশের মুজিবর রহমানকে শ্রদ্ধা জানিয়ে বলব কলকাতা বইমেলায় নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৬ এ যা আজকে শেষ হল। কলকাতা বইমেলা উৎসর্গ করা উচিত ছিল নেতাজী সুভাষ চন্দ্র বসুর নামে। বঙ্গবন্ধু মুজিবর রহমানকে শ্রদ্ধা জ্ঞাপন অন্যভাবে করা যায়। তাতে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু নেতাজী সুভাষ চন্দ্র বসুকে সম্মান দিতে পারতেন”।

এর পরেই শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়ে শুভেন্দু বলেন, “যাদের মনের মধ্যে পশ্চিমবঙ্গকে আর একটা বাংলাদেশ টু বানানোর ইচ্ছা। যাদের মেয়র বলেন পাকিস্তানের সাংবাদিককে ডেকে এখানেও ছোট পাকিস্তান রয়েছে তাঁদের মুখে দেশপ্রেম, জাতীয়তাবোধ নেতাজী সুভাষ চন্দ্র বসুকে নিয়ে তাঁদের এধরনের মন্তব্য মানায় না”।

State tableau rejected again for R-Day

এদিন রেড রোডে প্রশাসনের তরফে নেতাজীর জন্মদিবস পালিত হয় রাজ্য সরকারের তরফে। এবিষয়ে রাজ্য সরকারকে আক্রমণ করতে পিছপা হননি শুভেন্দু অধিকারী। তিনি বলেন,”সকাল থেকে আমি আমার সঙ্গে অগ্নিমিত্রা পল এবং অশোক দিন্দা চেষ্টা করেছি রেড রোডে মালা দেওয়ার জন্য। সকাল থেকে ২ হাজার তিন হাজার পুলিশ দিয়ে ওখানে যেন যুদ্ধ হবে। আমরা বলেছিলাম মালা আমরা রেড রোডে দেবো। নেতাজীর মুর্তির কারোর একার সম্পত্তি নয়। আমরা যখন বললাম ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না”।

কলকাতা বইমেলা উৎসর্গ করা উচিত ছিল নেতাজীর নামে, বক্তা শুভেন্দু 

কলকাতা বইমেলা উৎসর্গ করা উচিত ছিল নেতাজীর নামে, বক্তা শুভেন্দু 
কলকাতা বইমেলা উৎসর্গ করা উচিত ছিল নেতাজীর নামে, বক্তা শুভেন্দু

বাংলার ট্যাবলোকে বঞ্চিত করার অভিযোগ যখন মমতা বন্দ্যোপাধ্যায় তুলছেন তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,”২৬ জানুয়ারি সুভাষ চন্দ্র বসুর ট্যাবলো কেন্দ্র সরকার করেছে। এরা চিৎকার করছে। কারণ, ২৬ তারিখ দিল্লিতে প্রজাতন্ত্র দিবসে নেতাজী সুভাষ চন্দ্র বসুর ছবি থাকবে। ভারতের জাতীয় পতাকা থাকবে। অশোক স্তম্ভ থাকবে। কিন্তু মমতা ব্যানার্জীর ছবিটা থাকবে না। এটা হল এদের অবস্থান”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন