করোনায় আক্রান্ত কোয়েল মল্লিক ও তার পরিবারের সদস্যরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার করোনার থাবা মল্লিক পরিবারে। করোনায় আক্রান্ত কোয়েল মল্লিক, তাঁর পিতা অভিনেতা রঞ্জিত মল্লিক এবং তাঁর স্বামী প্রযোজক নিসপাল সিং রানে।এই খবর কোয়েল নিজের টুইটারে জানান।

তারা ৩ জনেই বর্তমানে কোয়ারেন্টাইন এ রয়েছেন।বেশ কিছুদিন ধরেই শারীরিক অবস্থা অবনতি হতে থাকে তাদের। শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয় তাদের শরীরে। তারপরই করোনা পরীক্ষা করেন তারা এবং রিপোর্ট পজিটিভ আসে।প্রসঙ্গত, সন্তান হওয়ার পর থেকেই কোয়েল তাঁর মা-বাবার সঙ্গে গলফগ্রীনের বাড়িতে রয়েছেন।

সেক্ষেত্রে এটা আলাদা একটা চিন্তার বিষয়। তবে সকলেই আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানা গিয়েছে। স্বাস্থ্যভবন এবং পুলিশ প্রশাসনের তরফেও তাঁদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।টলিউডে প্রথম হিসেবে করোনা আক্রান্ত হলেন কোয়েল ও তাঁর পরিবার। 

আরও পড়ুনঃ করোনার দূর্বার গতি রাজ্যে; কমল সুস্থতার গড়, মৃত ৮৮০ জন।

অন্যদিকে আজকের বুলেটিনে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৯৮ জন, যা রেকর্ড। নতুন ১৯৮৮ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ১০৯ জন।পাশাপাশি মৃত্যুমিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ২৬ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮০।

পাশাপাশি গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৫২২ জন। এদিনের ৫২২ জন কে নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১৭ হাজার ৩৪৮ জন। এদিন ৫২২ জন সুস্থ হয়ে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৩.৯৯ শতাংশ করোনা আক্রান্ত। যা গতকালের থেকে ১ শতাংশ কম। অন্যদিকে এই মুহুর্তে রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ৮ হাজার ৮৮১ জন।

অর্থাৎ গতকালের থেকে চিকিৎসাধীন আক্রান্ত বেড়েছে ৬৫০ জন! পাশাপাশি রাজ্য সরকারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ১০ হাজার ৬২৯ টি, যা এখন পর্যন্ত রাজ্যে সর্বমোট টেস্টের সংখ্যা ৫ লক্ষ ৯৩ হাজার ৯৬৭। প্রতি ১০ লক্ষ মানুষ পিছু রাজ্যে পরীক্ষা হয়েছে ৬ হাজার ৬০০ জনের। দেখুন রাজ্যের বিস্তারিত করোনা তাণ্ডবের পরিসংখ্যান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত