সোমবার মানেই সপ্তাহের শুরু। আর এই দিনে অনেকেই জানতে চান—“আজ অফিসে বসের মুখোমুখি হয়ে কী হবে?” অথবা “কাজে মন বসবে তো?” আজকের (সোমবার) দিনটি রাশি অনুযায়ী কেমন কাটবে, দেখে নিন এক নজরে। কর্মক্ষেত্র, প্রেম, স্বাস্থ্য ও আর্থিক দিক মিলিয়ে পুরো রাশিফল বিশ্লেষণ রইল নিচে—
মেষ (Aries):
প্রিয়জনের ভুলে বাড়িতে অশান্তি হতে পারে। অফিসে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে মতবিরোধের আশঙ্কা। সামলেই চলুন। তবে পাওনা অর্থ হাতে আসার সম্ভাবনা।


বৃষ (Taurus):
অতিরিক্ত খরচ নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন, ব্যবসায় শুভ বার্তা আসতে পারে। পারিবারিক বিষয়ে সতর্ক থাকুন।
মিথুন (Gemini):
শরীর খারাপ থাকায় কাজের ক্ষতি হতে পারে। তবে প্রেম ও সামাজিক সম্মান মিলবে। আইনি বিষয়ে সমস্যা বাড়তে পারে।
কর্কট (Cancer):
চাকরিতে চাপ বাড়বে। প্রেম ও সংসার নিয়ে মানসিক চাপ থাকবে। তবে পাওনা আদায় ও নতুন সুযোগ আসতে পারে।


সিংহ (Leo):
কাছের মানুষের জন্য পারিবারিক অশান্তি। অফিসে জটিলতা থাকলেও সফল হবেন। সম্মান ও নতুন প্রাপ্তি সম্ভব।
কন্যা (Virgo):
প্রতিভা প্রকাশের সময়। আইনি সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। আবেগ নিয়ন্ত্রণে না রাখলে বিপদ। সঙ্গীতশিল্পীদের জন্য শুভ।
তুলা (Libra):
প্রেমে মাত্রাছাড়া আবেগ ক্ষতি আনতে পারে। চাকরিতে উন্নতির সম্ভাবনা। বন্ধুর সাহায্যে সম্মান আসবে।
বৃশ্চিক (Scorpio):
উপার্জন নিয়ে উদ্বেগ থাকলেও প্রেম শুভ। পারিবারিক সমস্যার সমাধান হবে। যানবাহনে সতর্কতা জরুরি।
ধনু (Sagittarius):
চাকরিতে মিশ্রফল। সম্পত্তি নিয়ে ছাড় দিতে হতে পারে। খেলাধুলায় শুভ পরিবর্তনের সম্ভাবনা। প্রেমে সময় ভালো কাটবে।
মকর (Capricorn):
কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে। আগুন বা দুর্ঘটনা থেকে সাবধান। পড়াশোনায় শুভ ফল। বন্ধুর সঙ্গে বিচ্ছেদ হতে পারে।
কুম্ভ (Aquarius):
প্রেমে সাফল্য। রাগ নিয়ন্ত্রণে রাখুন। কুটিরশিল্পীদের অগ্রগতি। ভাই-বোনের মধ্যে সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের সম্ভাবনা।
মীন (Pisces):
অফিসে উচ্চপদস্থদের সঙ্গে মতভেদ হতে পারে। সন্তানের কারণে খরচ বাড়বে। ব্যবসায় উন্নতির সুযোগ আসবে।







