উৎসবের শহর কলকাতায় ফুটবল এবং ক্রিকেটকে নিয়ে অন্যরকম উৎসাহ লক্ষ্য করা যায়। ফলে এই শহরভিত্তিক ফ্রাঞ্চাইজি ক্রিকেট দল কলকাতা নাইট রাইডার্সকে নিয়েও ভক্তদের মধ্যে উন্মাদনা এবং আবেগ ভারতীয় ক্রিকেটে দৃষ্টান্ত তৈরি করেছে। অন্যদিকে এই বছর আইপিএলে কেকেআর দীর্ঘদিন পর চ্যাম্পিয়ন হয়ে আবারও স্বমহিমায় ফিরে এসেছে। তবে ২০২৪ আইপিএল শেষ হওয়ার পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় কলকাতা শহরে আলাদা করে এই জয় উদযাপন করা সম্ভব হয়নি। তাই ট্রফি জয়ের ২ মাস পরে সেলিব্রেশন,

এবার আইপিএল জয়ের উৎসবে কলকাতা জুড়ে সমর্থকরা ক্রিকেটারদের নিয়ে মেতে উঠে চলেছেন। কলকাতা নাইট রাইডার্স ২৩ জুলাই ইডেন গার্ডেন্সে তাদের ২০২৪ সালের আইপিএল বিজয় উদযাপন অনুষ্ঠানের আয়োজন করবে বলে জানা গিয়েছে। শোনা যাচ্ছে, শাহরুখ খান এবং গৌতম গম্ভীর এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। কিন্তু বাকি কারা থাকবে তা নিয়ে আপাতত কোনও আপডেট নেই।

আসলে আইপিএলের পরেই ছিল টি২০ বিশ্বকাপ। আর কেকেআরের একাধিক প্লেয়ারই আইপিএলের পাট চুকিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লাইট ধরছিলেন। যে কারণে মুলতুবি হয়ে গিয়েছিল কলকাতার বুকে শিরোপা জয়ের সেলিব্রেশন। তবে ২০১২ এবং ২০১৪ সালে কেকেআর-এর প্রথম দুই আইপিএল ট্রফি জয়ের পর কিন্তু কলকাতায় ফিরে উৎসবে মেতেছিল পুরো দল। সঙ্গে আবেগে ভেসেছিল তিলোত্তমা।
ট্রফি জয়ের ২ মাস পরে সেলিব্রেশন, ইডেনে বিজয় উৎসব KKR এর

শেষ পর্যন্ত তা আর হচ্ছে না। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এই বছর যাবতীয় সেলিব্রেশন শিকেয় তোলা হয়েছিল। কেকেআর হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বলছিলেন, ‘সমর্থকদের কাছে ফিরে যেতে কোন টিম না চায়? আমাদেরও তো ইচ্ছে ছিল যে, ট্রফি নিয়ে ইডেন ফিরব। কিন্তু হল না। কী আর করা যাবে?’ কিন্তু এবার সেই দিন ফিরে আসছে আগামী ২৩ জুলাই ইডেন গার্ডেন্সে।







