দীর্ঘদিনের অপবাদ ঘুচিয়ে অবশেষে নাইট শিবিরে সংযুক্তি বাঙ্গালী ক্রিকেটারের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘদিনের অপবাদ ঘুচিয়ে অবশেষে নাইট শিবিরে সংযুক্তি বাঙ্গালী ক্রিকেটারের। দলের নাম কলকাতা নাইট রাইডার্স। কিন্তু দীর্ঘদিনের অভিযোগ যে বাংলার সঙ্গে কলকাতার আইপিএল দলটির আদও কোন আত্মিক যোগাযোগ নেই। কারন দলের খেলোয়াড় মালিক থেকে সাপোর্ট স্টাফ কোথাও একজন বাঙ্গালীরও নাম নেই। তবে দীর্ঘদিনের এই অপবাদ অবশেষে কিছুটা হলেও ঘোচাতে চলেছে নাইট শিবির।

আরও পড়ুনঃলঞ্চ হতে চলেছে ৫০৫০ MAH ব্যাটারি সম্পন্ন ফোন Nokia 7.3!

কারন দলে সংযুক্তি হতে চলেছে এক বাঙ্গালীর। ট্যালেন্ট স্কাউট হিসেবে এবার কেকেআরে যোগ দিচ্ছেন প্রাক্তন বাংলা ক্রিকেটার ও বর্তমান অনূর্ধ্ব-২৩ বাংলা কোচ সৌরাশিস লাহিড়ি। এর ফলে দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটারের অভাববোধ করা নাইট শিবির অবশেষে মিটতে চলেছে বলেই মনে করা হচ্ছে। ট্যালেন্ট স্কাউটের কাজ বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্ট থেকে দলের জন্য নতুন নতুন প্রতিভা খুজে আনা।

যে কাজ এতদিন করতেন ভিডিও অ্যানালিস্ট শ্রীকান্ত। ফলে একের পর এক যাকে খুশি তাকে তুলে আনার ধারা চলে আসছে। গত কয়েকবছর দলের সাফল্য না পাওয়ার অন্যতম প্রধান কারন নতুন ঘরোয়া প্রতিভার অভাব। বাংলা বা পূর্বাঞ্চলের কাওকে দলে নেওয়ার কোন উদ্যোগ টিম ম্যানেজমেন্টের মধ্যে দেখা যায়নি। উদাহরণস্বরূপ বলা যায় এই মুহূর্তে টি২০ ক্রিকেটে পূর্বাঞ্চলের সবচেয়ে বড় প্রতিভা ইশান কিষানকে কখনও নেওয়ার চেষ্টা করেনি কেকেআর। যাকে মুম্বাই দলে নেওয়ার পর তাঁর দুবার ট্রফি জেতা হয়ে গেছে।

এই সমস্যার এবার সমাধান করা যাবে বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট। সুত্রের খবর নতুন বছরের প্রথম দিনে সৌরাশিসের সঙ্গে যোগাযোগ করেন কেকেআর মেন্টর অভিষেক নায়ার। জিজ্ঞাসা করেন, আসন্ন সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে তিনি কেকেআরের স্কাউটের কাজ করতে পারবেন কি না? এবার বাংলা-সহ ছ’টা টিম মুস্তাক আলির গ্রুপ পর্বের ম্যাচ খেলবে কলকাতায়। সৌরাশিস সম্মতি দেওয়ার পর তাঁকে সেই সব ম্যাচ দেখতে যাওয়ার কথা বলা হয়। এই মুহূর্তে বাংলা জুনিয়রের কোনও খেলাটেলা নেই। তাই কোনও অসুবিধেও হবে না, বললেন সৌরাশিস।

দীর্ঘদিনের অপবাদ ঘুচিয়ে অবশেষে নাইট শিবিরে সংযুক্তি বাঙ্গালী ক্রিকেটারের। এতে কোনও সন্দেহ নেই যে, সৌরাশিসের মতো প্রতিভা চেনার ক্ষমতা বাংলায় খুব বেশি নেই। তাঁর জুনিয়র বাংলা থেকে অনেক ক্রিকেটারই এখন সিনিয়র বাংলা খেলেন। যেমন সুদীপ ঘরামি, ঋত্বিক রায়চৌধুরী। এবার দেখার, তিনি কেকেআরকে কোনও ভাল প্রতিভার সন্ধান দিতে পারেন কি না!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর