KK Birth Anniversary: আমার স্বপ্নে ফিরে আসার জন্য ধন্যবাদ, বাবার জন্মদিনে আবেগঘন পোস্ট কেকে তনয়ার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ প্রয়াত সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নথ ওরফে কেকের জন্মদিন। তিনি সশরীরে উপস্থিত না থাকলেও পরিবারের পাশাপাশি ভক্তদের মনে এখনও জায়গা রয়েছে তাঁর। স্ত্রী ও দুই সন্তানকে রেখে গতবছর মে মাসে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন কেকে। বাবার জন্মদিনে পুরনো ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন মেয়ে তামারা কৃষ্ণ।

আরও পড়ুন: জওয়ান-এ সেন্সরের কাঁচি! বাদ গেল কোন কোন দৃশ্য?

বুধবার বাবার জন্মদিনে তামারা নিজের ছোটবেলার একটি ছবি শেয়ার করে লিখেছেন, “শুভ জন্মদিন বাবা। হয়তো বলে বোঝাতে পারব না যে কতটা ভালোবাসি। তোমাকে ভীষণ মনে পড়ে। তবে আমার স্বপ্নে বারবার ফিরে আসার জন্য ধন্যবাদ। আশা করছি আবার কোনও এক সময় আমরা একসঙ্গে কেক খাব।” তামারার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, বাবার কোলে বসে পিয়ানোয় সুর তোলার চেষ্টা করছেন। তারই ফাকে এই মুহূর্তের ছবি লেন্সবন্দী হয়েছে। কেকে তনয়ার এই পোস্টে অনেকেই প্রয়াত শিল্পীকে স্মরণ করেছেন।

WhatsApp Image 2023 08 23 at 17.00.34 2

১৯৬৮ সালের ২৩ আগস্ট দিল্লিতে একটি মালয়ালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণকুমার কুন্নথ। ছোট থেকেই সঙ্গীতের আবহে বড় হয়ে ওঠা কেকের। ১৯৯৯ সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ভারতীয় দলকে সমর্থন করতে ‘জোশ অফ ইন্ডিয়া’ গানে দেখা গিয়েছিল তাঁকে। ১৯৯১ সালে দীর্ঘদিনের প্রেমিকা জ্যোতির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। দম্পতির এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। তাঁরা দুজনেও বাবার মতই সঙ্গীতের সঙ্গে যুক্ত। সঙ্গীতে কোনও প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও কেকের গানের গলা লক্ষ লক্ষ শ্রোতার মনে জায়গা করে নিয়েছিল।

আমার স্বপ্নে ফিরে আসার জন্য ধন্যবাদ, বাবার জন্মদিনে আবেগঘন পোস্ট কেকে তনয়ার

বলিউডে সুযোগ পাওয়ার আগে প্রায় সাড়ে তিন হাজার জিঙ্গলস তৈরি করেছিলেন কেকে। এ আর রহমানের গানে প্লেব্যাক গায়ক হিসেবে প্রথম কাজ করেছিলেন কেকে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ২০২২ সালের ৩১ মে কলকাতার একটি কলেজের অনুষ্ঠানে কনসার্ট করেন কেকে। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কেকের। রবীন্দ্র সদনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে প্রয়াত শিল্পীকে গান স্যালুট দেওয়া হয়। কলকাতা থেকে কেকের মরদেহ মুম্বই নিয়ে আসা হয়। ২ জুন ভারসোভা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

 

View this post on Instagram

 

A post shared by Taamara (@taamara.krishna)

আমার স্বপ্নে ফিরে আসার জন্য ধন্যবাদ, বাবার জন্মদিনে আবেগঘন পোস্ট কেকে তনয়ার

আমার স্বপ্নে ফিরে আসার জন্য ধন্যবাদ, বাবার জন্মদিনে আবেগঘন পোস্ট কেকে তনয়ার
আমার স্বপ্নে ফিরে আসার জন্য ধন্যবাদ, বাবার জন্মদিনে আবেগঘন পোস্ট কেকে তনয়ার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত