প্রচারের মধ্যেই গোষ্ঠীকোন্দল-হাতাহাতি, তৃণমূল কর্মীদের ‘কীর্তি’ দেখে মাথায় হাত আজাদের!

Loksabha Elelction 2024: দুর্গাপুরের ১২ নম্বর ওয়ার্ড যেন ক্রমেই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের। যে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বারবার ঝামেলার সৃষ্টি হয়েছে এই অঞ্চলে, রবিবাসরীয় প্রচারে তা সচক্ষে অনুভব করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভার খোদ তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দুর্গাপুরের ১২ নম্বর ওয়ার্ড যেন ক্রমেই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের। যে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বারবার ঝামেলার সৃষ্টি হয়েছে এই অঞ্চলে, রবিবাসরীয় প্রচারে তা সচক্ষে অনুভব করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভার খোদ তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। দেখে কিছুটা স্তম্ভিত হলেন, লজ্জিত বোধ করলেন এবং শেষমেশ সাময়িক সময়ের জন্যও অসুস্থও হয়ে পড়লেন।

আরও পড়ুন: CAA বিজেপির পাতা ‘ফাঁদ’, মতুয়াদের ‘পা’ না দেওয়ার অনুরোধ মমতার!

রবিবার দুর্গাপুরের ১২ নম্বর ওয়ার্ডের আমরাইয়ে প্রচারে বেরোন কীর্তি আজাদ। পায়ে হেঁটেই চলছিল প্রচার। এমন সময় আচমকাই তৃণমূলের দু’দলের মধ্যে প্রথমে বাদানুবাদ আর শেষমেশ হাতাহাতি লেগে গেল। কীর্তি প্রথমে চেষ্টা করলেন নিজেই ঝামেলা মেটাবার কিন্তু বুঝলেন তিনি সত্যিই অপারগ। তাই তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হল।

প্রচারের মধ্যেই গোষ্ঠীকোন্দল-হাতাহাতি, তৃণমূল কর্মীদের 'কীর্তি' দেখে মাথায় হাত আজাদের!
প্রচারের মধ্যেই গোষ্ঠীকোন্দল-হাতাহাতি, তৃণমূল কর্মীদের ‘কীর্তি’ দেখে মাথায় হাত আজাদের!

শঙ্করানন্দ আনন্দ আশ্রমের মন্দিরের সিঁড়িতে মাথায় হাত দিয়ে বেশ খানিকক্ষণ বসে থাকলেন কীর্তি আজাদ। এরপর মন্দিরের গানের তালে তালে মাথা দুলিয়ে নিজেকে কিছুটা ধাতস্থ করার চেষ্টা করলেন। এই ঘটনার জেরে প্রায় আধ ঘন্টা বন্ধ থাকল প্রচার। যদিও আবার দলীয় কর্মীদের নিয়ে প্রচারে নামেন কীর্তি।

প্রচারের মধ্যেই গোষ্ঠীকোন্দল-হাতাহাতি, তৃণমূল কর্মীদের 'কীর্তি' দেখে মাথায় হাত আজাদের!

প্রচারের মধ্যেই গোষ্ঠীকোন্দল-হাতাহাতি, তৃণমূল কর্মীদের ‘কীর্তি’ দেখে মাথায় হাত আজাদের!

দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিক সংগঠনের কমিটি গঠনকে কেন্দ্র করেই দুর্গাপুরের ১২ নম্বর ওয়ার্ডে এই গোষ্ঠীদ্বন্দ্ব। একদিকে আমিনুর রহমান আর অন্যদিকে শেখ শাহাবুদ্দিন। কিছুদিন আগেই এই কমিটিতে রাখা হয় আমিনুর রহমান ও তাঁর সঙ্গীদের। তা নিয়েই রাগ আমিনুর রহমান গোষ্ঠীর। এরই মাঝে আবার গুলিবিদ্ধ হন শেখ শাহাবুদ্দিন।

প্রচারের মধ্যেই গোষ্ঠীকোন্দল-হাতাহাতি, তৃণমূল কর্মীদের 'কীর্তি' দেখে মাথায় হাত আজাদের!

রবিবার কীর্তি আজাদের প্রচারে প্রথম থেকেই ছিলেন শেখ শাহাবুদ্দিন। আর আমরাইয়ের দিকে মিছিল এগিয়ে আসতেই দেখা যায় কিছুটা দূরে দাঁড়িয়ে আছেন আমিনুর রহমান ও তাঁর সাঙ্গোপাঙ্গরা। এরপরই দু’পক্ষের মধ্যে ঝামেলা বাধে। তৃণমূল কংগ্রেসের ২ নম্বর ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন শেখ শাহাবুদ্দিন। এই ঘটনায় এখন দলের তরফে কী ব্যবস্থা নেওয়া হয় সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন