Wriddhiman Saha: ‘ও আমাদের দলের অমূল্য সম্পদ’, ঋদ্ধির প্রশংসায় পঞ্চমুখ কার্স্টেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গুজরাত টাইটান্স এবার ১.৯০ কোটি টাকায় দলে নিয়েছে ঋদ্ধিমান সাহাকে । প্রথম পাঁচ ম্যাচে তাঁর জায়গা ছিল ডাগ আউটে। যোগ্যতা থাকলেও ঋদ্ধিকে ফের একবার ‘ব্রাত্য’ করে রাখা হয়েছিল। কিন্তু তারপর থেকে ঋদ্ধি বুঝিয়ে দেন যে, তিনি ফুরিয়ে যাননি।

আরও পড়ুনঃ ‘হয় কাশ্মীর ছাড়ো নয় মরো’ কাশ্মীরি পণ্ডিতদের উদ্দেশে চিঠি জঙ্গি সংগঠনের

ভিতরের আগুন এখনও জ্বলছে। রবিবার চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলেন ঋদ্ধি। এদিকে ইডেনে খেলাতে মহাতারকাদের দল খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। তাই ঘরের ছেলেকে দেখতে মাঠমুখী হবে হাজার হাজার ক্রিকেটপ্রেমী।

‘ও আমাদের দলের অমূল্য সম্পদ’, ঋদ্ধির প্রশংসায় পঞ্চমুখ কার্স্টেন

তার আগে ভারতের প্রাক্তন কোচের দরাজ সার্টিফিকেট পেলেন বাংলার উইকেটকিপার ব্যাটার। এবার ঋদ্ধির ভূয়সী প্রশংসা করে গুজরাত দলের মেন্টর গ্যারি কার্স্টেন বলেন, পাওয়ার প্লেতে একাই পার্থক্য গড়ে দিচ্ছেন ঋদ্ধি। ধোনিদের বিরুদ্ধে তাঁর ৬৭ রানের সুবাদেই জিতেছে গুজরাট।

17 9

জাতীয় দল থেকে প্রত্যাখ্যান হওয়া ক্রিকেটারকে দলের অমূল্য সম্পদ বলেন ভারতের প্রাক্তন কোচ। তিনি আরও বলেন, ‘ঋদ্ধিকে নিয়ে আমরা খুব খুশি। ওকে পেয়ে আমাদের অনেক সুবিধা হয়েছে। আদ্যোপান্ত পেশাদার ক্রিকেটার।

19 8

‘ও আমাদের দলের অমূল্য সম্পদ’, ঋদ্ধির প্রশংসায় পঞ্চমুখ কার্স্টেন

18 9

তারওপর ওর অভিজ্ঞতা আমাদের কাজে লাগছে। ম্যাচের পরিস্থিতি খুব ভাল বোঝে এবং কাজে লাগাতে পারে। প্রয়োজনের সময় দলকে সাহায্য করে। ঋদ্ধি আমাদের দলের অমূল্য সম্পদ। শর্ট বলে ওর খেলা দেখে আমি মুগ্ধ। পরিস্থিতি অনুযায়ী কীভাবে খেলতে হয় ও খুব ভাল জানে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন